গাধা
১৬ ই মে, ২০১১ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে এক গাধা ছিলো
এক দেশে এক গাধা,
নাকের কাছেই মুলো ছিলো,
মুখ ছিল তার বাঁধা।
লাফ দিতো সে ঝাঁপ দিতো সে
দৌড় কিংবা হাটা,
মুলো তবুও ঝুলতো সুখেই,
ব্যর্থ সকল খাটা।
চলতো গাধা, গাধার পিঠে
বোঝায় বোঝায় ভারী,
গাধার যিনি মালিক তিনিও
গাধায় যে সওয়ারী।
বেগার খাটায় কাহিল গাধা
ভাবতো তবুও সুখে
আজ না হলেও কাল সে মুলো
দেবেই দেবে মুখে।
দিনে দিনে বছর গড়ায়
গাধার বয়স বাড়ে,
বাতের রোগী বুড়ো গাধা
খেটে খেটেই মরে।
মুলো তখন মালিক নিজেই
মনের সুখে খেয়ে
চলতে থাকে আবার নতুন
গাধায় সওয়ার হয়ে।
এমন করেই আসতে থাকে
গাধার পরে গাধা,
মুলো ঝুলে, আর গাধাদের
মুখ থেকে যায় বাধা।
* * * * * * * * * *
আমরা সবাই আমজনতাও
এই গাধাদের মতো,
দেশের সকল বোঝার ভারে
আজ ক্ষত বিক্ষত।
বোঝার উপর আঁটির মতো
নেতাও বসেন চেপে,
প্রতিশ্রুতির মুলোর নামে
চাবুক চালান ক্ষেপে।
আমরা তবুও চলতে থাকি
বিনা প্রতিবাদে,
আর নেতারা মুলো নিজেই
খান সাধে আহ্লাদে।
এমন করেই গাধার মতো
শুধুই দেখে দেখে,
এই আমরাও বুড়ো হবো
সবাই একে একে।
বেলা শেষেও সবাই যদি
চুপ থেকে যাই তবে,
গাধা থেকে আমরা বলো
মানুষ হবো কবে?
লেখাটি প্রথম প্রকাশিত হয় বকলমেঃ
http://www.bokolom.com/post/2011/05/11/gadha.aspx
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫...
...বাকিটুকু পড়ুন