somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টেরিয়র ডিজাইন সফটওয়্যার

০৯ ই মে, ২০১৩ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রত্যেকটি মানুষই চায় মনের মতো ঘর ও বাড়ি সাজাতে। নিজেদের সাজসজ্জার মতো গৃহসজ্জাতেও রয়েছে প্রচুর সামগ্রী। আপনার বাড়ি কি রঙ করবেন, বেডরুম কতটুকু স্পেসে হবে, কোথায় কোন আসবাব রাখবেন, ডাইনিংটা কেমন হবে, রান্নাঘরে কোন কেবিনেট লাগাবেন, মোটকথা হাউস ডেকোরেশনে এমন অযথা চিন্তা-ভাবনার আর কোনো অবকাশ নেই। আপনার প্রোফাইল জেনে যে কোনো ইন্টেরিয়র ডিজাইনারই আপনাকে দেখাতে পারবে অনেক স্যাম্পল ডিজাইন। এসব স্যাম্পল ডিজাইন তৈরি করতে প্রয়োজন ইন্টেরিয়র ডিজাইন সফটওয়্যার।
বর্তমানে বিভিন্ন ধরনের ইন্টেরিয়র ডিজাইন সফটওয়্যার বাজারে পাওয়া যাচ্ছে। তবে এরমধ্যে কোন সফটওয়্যারটি কত বেশি জনপ্রিয়, কোনটি ব্যবহার করলে খুব দ্রুত ও সহজে গৃহসজ্জার কাজটি সেরে ফেলা যাবে তা জানা প্রয়োজন। এরমধ্যে সুইট হোম থ্রি-ডি এমনই একটি ইন্টেরিয়র ডিজাইন সফটওয়্যার, যার মাধ্যমে খুব দ্রুত ও সহজে যেকোনো ধরনের ইন্টেরিয়র ডিজাইন করা যায়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি, এর বাস্তবধর্মী গ্রাফিক্স সত্যিই চমকপ্রদ। যে অবজেক্টই এতে ডিজাইন করা হোক না কেন, এটি কম্পিউটারের সংরক্ষিত জায়গাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে না। বিভিন্ন অবজেক্টসহ যখন ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান করা হয় তখনও কম্পিউটার সেস্না হয়ে যায় না। এর মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে_ ফ্রি ডাউনলোড, অনলাইন ভার্সন, থ্রি-ডি অবডেক্ট ইমপোর্ট, থ্রি-ডি, টু-ডি ভিউ, অ্যারিয়াল ভিউ ও থ্রি-ডি ওয়াক ভার্চুয়াল ভিজিট।
সাধারণত অ্যাপার্টমেন্টের ডিজাইন ও বিভিন্ন আইডিয়া দেওয়ার ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। বাইরের ফিচার ও টুলগুলো বেশ সীমিত। এর খুবই চমৎকার একটি বৈশিষ্ট্য হচ্ছে
ভার্চুয়াল ভিজিট।
এটি এমন একটি ভিউ, যার মাধ্যমে থ্রি-ডি চলাফেরা করে দেখে নেওয়া সম্ভব; ডিজাইনের কোথায় কতটুকু উচ্চতা ও অ্যাঙ্গেল দেওয়া প্রয়োজন অর্থাৎ আপনি আপনার ডিজাইনকৃত অ্যাপার্টমেন্টে ঘুরে আসবেন একজন থ্রি-ডি মডেল হয়ে। এটি লোড হতে খুব বেশি সময় লাগে না এবং একে খুবই বাস্তব মনে হয়। এর দুটি মূল সুবিধাই হচ্ছে এটি ফ্রি এবং অনলাইন ভার্সন খুব সহজেই ডাউনলোড করা যায়। এর অনলাইন ভার্সন খুব সহজে ব্যবহারও করা যায়। এটি একটি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট তাই ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ বিভিন্ন ভাষায় এটি পাওয়া যায়। অ্যাডভান্স লেভেলের জন্য প্রযোজ্য না হলেও নতুনদের জন্য এটি একটি চমৎকার ইন্টেরিয়র ডিজাইন সফটওয়্যার।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×