শাবিতে ছাত্রলীগের তাণ্ডব বৈশাখী মেলা পন্ড 


১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তাণ্ডবে পণ্ড হয়েছে পহেলা বৈশাখের অনুষ্ঠান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার বহিষ্কারের দাবিতে শাবি ভিসিকে ২ ঘণ্টা অবরোধ করে রাখে। সকাল ৭টা থেকে তারা ভিসি বাংলোর সামনের রাস্তা অবরোধ করে রাখলে পহেলা বৈশাখের অনুষ্ঠান নির্ধারিত সময়ের আরও ৪ ঘণ্টা পরে শুরু হয়। এ সময় ছাত্রলীগের ওই অংশ রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ করলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ক্যাম্পাস ত্যাগ করে। নাঈম-মঞ্জু ও আসাদ-মিঠু গ্রুপ এ ঘটনা ঘটায়।
শাবি ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন জানান, কমিটি গঠনপ্রক্রিয়া নিয়ে ছাত্রলীগ এ ধরনের কাজ করছে। এ ব্যাপারে প্রশাসনের কিছু করার নেই। ছাত্রলীগের সমস্যা ছাত্রলীগ দেখবে। ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান। বৃহস্পতিবার শাবি শাখা ছাত্রলীগের আসাদ-মিঠু ও নাঈম-মঞ্জু গ্রুপের নেতা-কর্মীরা সকাল থেকেই সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে আসতে থাকে।
এ সময় তারা গিটারের ব্যাগে 
করে রাম দা, হকিস্টিক, চাইনিজ কুড়াল, রড, জিআই পাইপ নিয়ে আসে। সকাল ৭টা থেকে তারা ছাত্রলীগের সুমন গ্রুপের নেতা শামসুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে
ছাত্রী কেলেঙ্কারির অভিযোগ


তুলে ভিসি বাংলোর সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রাস্তার পাশের ঝোপে অস্ত্র রেখে ভিসি বাংলোর সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে। এতে শাবি ভিসি অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় শাবিতে পহেলা বৈশাখে আগত দর্শনার্থীদের হুমকি-ধমকি দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়। অনেকে আতঙ্কে ক্যাম্পাস ত্যাগ করে। পরে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ছাত্রলীগকে নিয়ে জরুরি বৈঠকে বসে প্রক্টোরিয়াল বডি।
সুত্র- মানবজমিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।...
...বাকিটুকু পড়ুন

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল...
...বাকিটুকু পড়ুনউগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২

আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,...
...বাকিটুকু পড়ুন
বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে...
...বাকিটুকু পড়ুন