মূল: সাইফুদ্দিন আহমেদ নান্নু, অতিথি কলামিস্ট
নির্ধারিত অতিথি প্রবীণ সাংবাদিক, গবেষক সৈয়দ আবুল মকসুদ, এটিএন নিউজের কর্ণধার, মিশুক মুনীরের শিক্ষায়, ছায়া-মমতায় গড়ে ওঠা সাংবাদিক মুন্নী সাহা, তারেক মাসুদের ‘মাটির ময়না’র কল্যাণে দ্যুতি ছড়ানো,খ্যাতিতে ধন্যা অভিনেত্রী রোকেয়া প্রাচী এরা কেউ তখনও আসেননি। তবে কথা রেখে ঘড়ির কাঁটা মিলিয়ে কেবল এসেছিলেন বরেণ্য চিত্রপরিচালক মোর্শেদুল ইসলাম। তবুও শহীদ মিনার চত্তরে দর্শকদের জন্য পেতে রাখা একটি চেয়ারও তখন শূন্য ছিল না। বিকেল ৫ টায় বাঁশে ঘেরা স্মরণসভার বেষ্টনী উপচে মাঠজুড়ে মানুষ আর মানুষ। এত জমায়েত তবুও মাইক নিস্তব্ধ ! বিপন্ন বিস্ময়ে আয়োজকরা কেন জানি মিয়ম্রাণ, যেন বজ্রাহত বৃক্ষ। যারা বয়স আর অবস্থানের বাঁধা ডিঙিয়ে মাইকিং করে, হাতে হাতে লিফলেট বিলিয়ে পুরো শহরটাকেই প্রায় মাঠে টেনে এনেছেন, তারাও নিঃশ্চুপ এদিক সেদিক। বিকেল সোয়া ৫ টা, ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এজীবন পূর্ণ কর....’ কবিগুরুর অমর এ সঙ্গীতের কোরাস দিয়ে শুরু হল প্রয়াত মিশুক মুনীর আর তারেক মাসুদ স্মরণে জেলা সাংস্কৃতিক ঐক্য পরিষদ আয়োজিত নাগরিক স্মরণসভা। অতিথিদের মধ্যে মঞ্চে তখন ভীষণ বিব্রত এবং নিঃসঙ্গ মনে হচ্ছিল মোর্শেদুল ইসলামকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত নামলো তবুও এলেন না অন্য অতিথিরা । যারা আসেননি তারা কথা দিয়েছিলেন ‘আসবোই’ বলে। আয়োজকরা লিফলেট, মাইকিংয়ে তাদের নাম হাজারবার উচ্চারণ করেছিলেন, তবু এরা কেউ আসলেন না। কেন আসলেন না, কেবল তারাই জানেন আর জানেন ঈশ্বরই। মানিকগঞ্জের মানুষ আজও জানেন না।
বিস্তারিত:
Click This Link
সৈয়দ মকসুদ, রোকেয়া প্রাচী ও মুন্নি সাহা: বিশ্বাসভঙ্গের মহাপ্রলয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।