মুম্বাই: অনেকগুলো নিরাপত্তা বলয় ভেদ করে শেষমেষ ঢুকতে হবে হাসপাতালে। তার ওপর আছে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা, সাদা পোশাকের গোয়েন্দাসহ নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। হাসপাতালের ভেতর নিরাপত্তারক্ষী, রোগী আর চিকৎসকরা ছাড়া নেই অন্য কোনো মানুষ।
অবাক লাগলেও ঘটনা সত্য। ভারতের মুম্বাই শহরের সেভেনহিলস হাসপাতালের অবস্থা এখন এমনই। সেখানে ঢুকতে হলে আপনাকে এমনিই নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকতে হবে। তাও যদি আপনি রোগী হন। নইলে ঢোকার টিকিট পাওয়া যাবে না। আর তাই প্রশ্ন এসেই যায় কার জন্য এতো নিরাপত্তা। কিসেরই বা এতো ভয়?
হ্যাঁ, এতো নিরাপত্তার দরকার আছে বৈকি। কারণ বলিউড কাঁপানো অভিনেতা অমিতাভ বচ্চনের পুত্রবধূ সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই সন্তান প্রসব করবেন এই হাসপাতালে। গত ১১/১১/২০১১ তে ঐশ্বরিয়ার সন্তান হওয়ার কথা থাকলেও তা হয়নি। আর এরপর থেকেই শুরু হয়েছে উৎকণ্ঠা আর উত্তেজনা। কখন আসবে হলিউড কাপানো বিগ বি’র ঘরে বেবি বি।
সেভেনহিলস হাসপাতালের একজন মুখপাত্র এই কঠোর নিরাপত্তা সম্পর্কে জানান, এসব নিরাপত্তার আয়োজন করেছেন স্বয়ং বচ্চন পরিবার। আমাদের যাবতীয় ঘটনা তাৎক্ষণিকভাবে বচ্চন পরিবারকে জানাতে বলা হয়েছে। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে নতুন বচ্চন আসার সময়কার সংবাদের ব্যাপারে। এই সংবাদ যাতে আগেই বাইরে চলে না যায় সে জন্যও বারবার করে বলা হয়েছে।’
হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী জানান, হাসপাতালে ঢোকার এবং বেরিয়ে যাবার অনেকগুলো গেটই আছে। কিন্তু এখন মাত্র ব্যবহার করা হচ্ছে দুইটি গেট। এর মধ্যে প্রধান গেট দিয়ে রোগী এবং হাসপাতালের কর্মচারীরা আসা যাওয়া করবে। অন্য গেট দিয়ে আসা যাওয়া করবে হাসপাতাল পরিস্কারের কাজ করে যারা।’
৩০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে একশরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র ঢোকার পথেই।
হাসপাতালের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো সাংবাদিক বা চিত্রগ্রাহককে। হাসপাতাল থেকে ১৭ একর দূর থেকেই তাদের খবরা-খবর নিতে হচ্ছে ঐশ্বরিয়া রাইয়ের সন্তানের ব্যাপারে।
এছাড়া হাসপাতালে রোগীদের দেখতে আসা আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও বসানো হয়েছে নিয়ম। সন্ধ্যার সময়ই কেবল রোগীর সঙ্গে দেখা করা যাবে। তবে যে সব রোগী আইসিইউতে আছেন, তাদের স্বজনরাই শুধু দেখা করতে পারবেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সেভেনহিলসে ঐশ্বরিয়া রাই ভর্তি হওয়ার পর থেকেই তার জন্য একটি লিফট সবসময় স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এছাড়া অপারেশন পরবর্তী যে ভিআইপি স্যুইটে তিনি থাকবেন তাও অগ্রিম বুক করা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


