somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধুমপান রোধে সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে

২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



#ধূমপান_রোধে_সরকারকে_শক্ত_ভূমিকা_নিতে_হবে
সুন্দর অাগামীর জন্য এর কোন বিকল্পো নেই।
ঢাকা শহরে প্রতিদিন ১কোটির বেশি সিগারেট পুড়ছে।

সিগারেট, তামাক, বিড়ি পান করা কত ক্ষতিকর, তা সবাই জানেন না। শরীরের এমন কোনো অঙ্গ নেই যা ধূমপানে ক্ষতিগ্রস্ত হয় না। আমরা চিরদিনই ধূমপান (বিড়ি-সিগারেট ইত্যাদি) নিয়ে উদ্বিগ্ন। বাস্তবতা হলো, ধূমপান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এ দেশে। যখন রাস্তা দিয়ে যাই, যে দিকে তাকাই- দেখি, লোকেরা সিগারেট খাচ্ছে। যুবক-বুড়ো, বিত্তশালী-সাধারণ মানুষ নির্বিশেষে অসংখ্য মানুষ সিগারেট খাচ্ছে। তরকারি-বিক্রেতা, রিকশাওয়ালা, হকার থেকে শুরু করে সব শ্রেণীর লোক সিগারেট খাচ্ছে। ধূমপানের পেছনে অপচয়ের ফলে দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে। ফলে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারছে না। তদুপরি সবার স্বাস্থ্যের বিরাট ক্ষতি হচ্ছে। নানা ধরনের মারাত্মক অসুখ হচ্ছে। এসব কারণে এমনকি অনেকে নিঃস্ব হচ্ছে।
এমন অবস্থায় ধারণা করা যায়, এ ব্যাপারে যুগের শ্রেষ্ঠ আলেমরা বক্তব্য দিয়েছেন।
যেমন- আমরা ড. আবদুল্লাহ ইউসুফ আল কারজাবির অভিমত পাচ্ছি। তিনি সিগারেট খাওয়া বা ধূমপানকে হারাম বলেছেন। তিনি বলেছেন, ‘সিগারেট ও ধূমপানের ক্ষতি কত যে ব্যাপক তা জানা ছিল না আগের যুগে। তাই অতীতের আলেমরা এ ব্যাপারে হারামের ফতোয়া দেননি; কিন্তু এখন এর ক্ষতি পুরোপুরি জানা হয়ে গেছে, তাই ধূমপানকে হারামই বলতে হবে।’ একই কথা প্রযোজ্য তামাকের অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে।
এ ব্যাপারে আল-আজহারে পড়াশোনা করা একজন আলেমের সাথে যোগাযোগ করেছি। তিনি জানান, কাতার, কুয়েত, বাহরাইন, মরক্কোসহ বিভিন্ন আরব দেশের এবং তুরস্কের আলেমরা ধূমপানকে হারাম বলে ফতোয়া দিয়েছেন।

যেসব খ্যাতিমান আলেম এটাকে হারাম বলে ফতোয়া দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন-
১. দারুল ইফতা, কায়রো;
২. শায়খ আরেফি, সৌদি আরব;
৩. শায়খ হাসমান, মিসর;
৪. শায়খ আলী গুমা, সাবেক গ্র্যান্ড মুফতি, মিসর;
৫. শায়খ হাসান ইয়াকুব, মিসর;
৬. ওমর আবদুল কাফি, মিসর;
৭. ড. ইউসুফ আল কারজাবি, কাতার;
৮. গ্র্যান্ড মুফতি, ব্রুনাই।

মিসরে ধূমপান নিষিদ্ধ করে অনেক আগেই আইন করা হয়েছে। অন্যান্য আরব দেশেও ধূমপানের জন্য জরিমানা ধার্য করা হয়েছে। তাদের দলিল হচ্ছে, কুরআনের উল্লিখিত আয়াতগুলোর তাৎপর্য-
১. ‘তিনি পবিত্র জিনিস হালাল করেছেন, অপবিত্র বা নাপাক জিনিস হারাম করেছেন’ (সূরা আরাফ : ১৫৭)। ২. ‘তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না’ (সূরা বাকারা : ১৯৫)।
৩. ‘তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না’ (সূরা নিসা : ২৯)।
৪. ‘তোমরা অপচয় করো না। অপচয়কারী শয়তানের ভাই’ (সূরা বনি ইসরাইল : ২৭)।
আল কুরআনের আরো অন্তত ১০-১২টি আয়াত এবং বহু হাদিসের আলোকে শ্রেষ্ঠ আলেমেরা এই ফতোয়া দিয়েছেন। এ ফতোয়া একই ধরনের অন্যান্য পণ্যের ব্যাপারেও প্রযোজ্য। এখন আমাদের দায়িত্ব, জনগণকে এসব খ্যাতনামা আলেমের ফতোয়া জানিয়ে দেয়া। এ ব্যাপারে মসজিদের ইমামসহ সব আলেম এবং শিক্ষিত ব্যক্তিদের বিশেষ দায়িত্ব রয়েছে। দেশের সব এনজিও, রাজনৈতিক দল ও সব ছাত্র সংগঠনের দায়িত্ব হলো এ ব্যাপারে প্রত্যেক জেলা, উপজেলা ও শহরে জোরালো আন্দোলন গড়ে তোলা।
সরকারের এ ব্যাপারে দায়িত্ব অনেক বেশি। দেশে তামাক চাষ বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে তামাক চাষ বন্ধ করা উচিত। সিগারেট কোম্পানিগুলো বন্ধ করে দেয়া উচিত এবং তাদের বিকল্প শিল্প গড়ে তোলার জন্য সহায়তা করা প্রয়োজন। ফ্যাক্টরি বন্ধ করার ফলে মালিকদের যে ক্ষতি হয়, তার ক্ষতিপূরণও দেয়া উচিত। সিগারেট আমদানি নিষিদ্ধ করতে হবে। যারা সিগারেট চোরাচালান করে আনবে, তাদের শাস্তি বেশি দেয়া উচিত।
ধূমপান পরিত্যাগে সাহায্য করার জন্য প্রত্যেক হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কারখানায় কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। সেখানে একজন ডাক্তার বা শিক্ষক বা অফিসার তার নিয়মিত কাজের অতিরিক্ত হিসেবে এ কাজ করবেন। বর্তমানে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে যে আইন আছে, তা পুলিশ কর্তৃপক্ষ শক্তভাবে কার্যকর করা অপরিহার্য।

বেশ কিছুদিন বিষয়টা নিয়ে ভাবছিলাম। অাজ পেয়েগেলাম। নিজের পরিশ্রম একটু কমলো।
(কপিপোষ্ট)
শাহ অাব্দুল হান্নান
লেখক : সাবেক সচিব, বাংলাদেশ সরকার
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×