মার্চে ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আন্তর্জাতিক অ্যাথলেটদের অংশগ্রহণে আগামী ১ মার্চ ঢাকায় ১০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা দ্য বিগ বাংলা রান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহায়তায় ঢাকায় ম্যারাথনটির আয়োজন করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসি বাংলাদেশিদের সংগঠন বিগ বাংলা রান। এ উপলক্ষে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিগ বাংলা রানের চেয়ারম্যান আবিদু রহমান শিমু বলেন,‘আমরা মূলত ১৮ জানুয়ারি ম্যারাথনটি আয়োজনের উদ্যোগ গ্রহন করি। কিন্তু ঢাকায় এসময় ঘন কুয়াশা থাকায় সেটি পিছিয়ে মার্চে নিয়ে যাওয়া হয়েছে।’
বিগ বাংলা রানের উগ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পারায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন জানান,‘আন্তর্জাতিক এই ম্যারাথন আয়োজনে কারিগরি সহায়তা দেবে অ্যাথলেটিক ফেডারেশন।’
৩৯ হাজার মার্কিন ডলার প্রাইজমানির এই ম্যারাথনে পেশাদার ও অপেশাদারসহ প্রায় ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণ আশা করছেন উদ্যোক্তারা। এদের মধ্যে বিশ্বের শীর্ষ দুই ম্যারাথন দৌড়বিদ, ২০১০ সালে নয়াদিল্লি কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী কেনিয়ার জন ক্যালাই এবং ১০ কিলোমিটারে বিশ্বরেকর্ডধারী ইথিওপিয়ার মসিনেত জেরেমেও অংশ নেবেন। প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে ২ হাজার ডলারসহ প্রথম চল্লিশ জন প্রতিযোগিকে আনুপাতিক হারে প্রাইজমানি দেওয়া হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন