somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"গুগল বাস" এ যেন আমার স্বপ্নেরই প্রতিফলন।

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চার-পাঁচ ঘন্টার জার্নি, একা একাই যাচ্ছেন ? আশেপাশের সবাই সবার মত মহাব্যস্ত নিজেকে নিয়ে। শুধু আপনিই সবার ব্যস্ততা দেখে সময় পার করছেন। কিন্তু এসময় যেন পার হবার নয়। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতে, "আপনি যদি আগুনের পাশে পাঁচ মিনিট থাকেন তাহলে পাঁচ ঘন্টা মনে হবে আর যদি কোন সুন্দরী ললনার পাশে অনেক্ষন সময় পার করেন তাহলে মনে হবে এই এক্ষুনিই এলাম বুঝি"। এই যখন অবস্থা, তখন কি আর করার ? সহজ স্যলুশন-আপনার ফোনে আপনি গান শুনতে পারেন সেই সাথে ফোনে নেট ব্রাউজ করতে। কিন্তু তাতে কি আপনি ডেক্সটপ কিংবা ল্যাপটপের মত পরিপুর্ন ইউটিলিটি পাবেন ? আপাতত মনেহয় না। ঢাকা থেকে আমার বাড়ীর দূরত্ব প্রায় পাঁচ ঘন্টার। বাড়ী যেতাম আর ভাবতাম, ইসসসসসস এই বাসগুলিতে যদি হাইস্পিড ইন্টারনেট কানেকশনযুক্ত মনিটর থাকত তাহলে ইন্টারনেটের দুনিয়ার ভাঁসতে ভাঁসতে বাড়ীই পৌঁছে যেতাম। তা যেহেতু সম্ভব নয় তাহলে সেকেন্ড অপশনেই চলে যাওয়াই ভালো, আর তা হল সুন্দরী কোন ললনার পাশে সিট খোঁজা যার জন্য ভাগ্যকে খোদাতায়ালার হাতে সপে দিতে হবে।

আমরা জানি বর্তমান বিশ্বের টেক জায়ান্ট হচ্ছে গুগল। যার যাত্রা শুরু হয় সার্চ ইঞ্জিনের মাধ্যমে। কিন্তু প্রতিষ্ঠার পর দিন দিন বেড়েই যাচ্ছে গুগলের সেবার মান ও পরিধি। কি নেই গুগলে ? আছে জিমেইল, ইউটিউব, গুগল ক্রোম, গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল ম্যাপস, গুগল ক্যালেন্ডার, এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ আরো কত কি ! তারই ধারাবাহিকতায় বাংলাদেশে যুক্ত হল গুগল বাস। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গুগল বাস চালু হয় কয়েক বছর আগে কিন্তু বাংলাদেশে এই ধারণাটা নতুন। আমি যে ভাবনাটা ভেবেছিলাম তা পূরণ হয়েছে ঠিকই কিন্তু একটু অন্যভাবে। এটি গুগল বাস হলেও এটি যাত্রী পরিবহন করে না। তাহলে এটি কি ? নেট ঘেঁটেঘুঁটে গুগল বাস সম্পর্কে তেমন কোন তথ্য পাই নি, ইউটিউবে দু'একটা ভিডিও ছাড়া। গুগল বাস হল প্রযুক্তি দুনিয়ার অত্যাধুনিক বাস, হাই পাওয়ারের এসি এবং বাহ্যিক সৌন্দর্য অনেক নান্দনিক। যদিও বাইরে গুগলের অফিসিয়াল লোগো ব্যবহার করা হয় নি। শুধু নরমাল ফন্টে বাসের গায়ে গুগল বাস লেখা। গুগল বাসে রয়েছে নয়টি হাই রেজুলেশনের মনিটর আর রয়েছে হাই স্পিড ইন্টারনেটের গতি। যেহেতু বাস চলমান আর বাংলাদেশ বলে কথা, গুগল বাসে ইন্টারনেট কানেকশন দেয়া হয়েছে থ্রিজির মাধ্যমে।

এখন প্রশ্ন, আমাদের সবার বাসায় থ্রিজির বাপ ব্রডব্যান্ড নেট কানেকশন আছে তাহলে গুগল বাসের কি দরকার ? দরকার আছে মশায়, দরকার আছে ! আমরা সবাই কমবেশি ইন্টারনেট ব্যবহার করি। ক'জন আমরা সঠিক কাজে ইন্টারনেট ব্যবহার করি ? করি তো শুধু ডাইনলোডিং, ফেসবুকিং আর চ্যাটিং। এটা কি জগৎ হল ? না এর বাইরেও আরেকটা জগৎ আছে আর সেই জগৎটার সাথে আমাদের সংযোগের দায়িত্বটিই নিয়েছে মূলত গুগল বাস। গুগল বাস ঘুরবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। দেখাবে ইন্টারনেটের ফ্যাসিলিটি আর গুগলের সেবা সমূহকে। এ বাসের কার্যক্রম আপাতত কলেজ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আপাতত বাংলাদেশের ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানকে টার্গেটে রেখেছে এই গুগল বাস। এর মাধ্যমে শুরু হল বাংলাদেশের প্রযুক্তি খাতের আরেক বিপ্লব, শুরু হল গুগলের সাথে নতূন দিনের পথচলা। এই পথ চলায় যেন আমরাও অংশগ্রহণ করতে পারি সেই আশায় আমরা "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়" বাসী../
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×