somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভর দুপুরে কাল-নাগিনীর ছোবল......!

২৫ শে জুন, ২০০৯ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজকে নিয়ে আমি টোটালি কনফিউজড... ব্লগার ভাইয়েরা আমাকে একটু সাহায্য করেন। পুরা ঘটনা শুনেন, তারপরে ক’ন আমি বলদ না বুদ্ধিমান......!

মোহাম্মদপুর থেকে আসছিলাম আড়ং এর দিকে রিক্সায়। লালমাটিয়া বয়েজ স্কুলের পাশের গলিতে আমার উনির বাসা। তার রেডি হইয়া থাকনের কথা, আমি রিক্সা নিয়া তার বাসা ক্রশ করলে সে বাসা থেকে রওনা হইবে আড়ংএর উদ্দেশ্য... বলা বাহুল্য তার বাসার(ফ্ল্যাট) লোকেশন অনেকটা লাইট হাউসের মতো, বারান্দায় খাড়াইলে বিশাল রেডিয়াস জুড়ে কে যাইতেছে কে আইতেছে সব টের পাওয়া যায়।

আড়ং থেকে কিছুটা দূরে রিক্সা থেকে নেমে ভাড়া মিটাচ্ছি- কিছুটা অন্যমনস্ক... আঁতকা সামনে এসে দাড়ালো এক মহিলা, এত কাছে যে আমার নড়াচড়ার কোন জায়গা নাই। মহিলার চেহারা ভাল করে দেখার আগেই তার হাতে ধরে রাখা কাঠের বাক্সের দিকে আমার নজর গেলো, দেখি সেখানে লেখা “কাল নাগিনী”... বাক্সের ভিতর কিছু একটা নড়াচড়া করছে, বোঝা যাচ্ছে... আমারে সেই মহিলা কইলো ¬–তোরে কাল নাগিণী ছোবল দিব, আমারে কাপড় কিনার লাইগ্যা টাকা দে...

মহিলা না বলে বছর ত্রিশ এর এই বেদেনীটারে মেয়ে বলেও চালায়া দেওয়া যায়, কালো এক রাশ চুল মাথার উপর চুড়া বানিয়ে বাঁধা, গায়ের রং শ্যাম বর্ণ, স্বাস্থ্য ভালো, শরীরে কাপড় পরার ভঙ্গীটি যথেষ্ট উত্তেজক, কিছুটা চটুল ভঙ্গীতে সে কাঠের বাক্সটা আমার মুখের কাছে আবার নাড়ায়, ঠোটে তার স্মিত হাসি—আমারে কিছু টাকা দে।

আমি নিরুপায় হয়ে পার্স থেকে দশ টাকা বের করে দিলাম।
—দশ টাকায় কি কাপড় কেনা যায় রে? আরও কিছু দে...

এবার দিলাম বিশটাকা...... এবং শেষে দিলাম পঞ্চাশ টাকা...?

অবিশ্বাস্য লাগছিল, এরকম ভাবে রাস্তা ঘাটে আমাকে কেউ কখনো বোকা বানাতে পারে নাই, এই মহিলা কি ভাবে পারলো? আমার সাথের রিক্সাওয়ালা এবং অন্যেরা এতক্ষন হাসি হাসি মুখে দূর থেকে তামাশা দেখছিল—আমার রেহাই পাওয়া দেখে তাদের সমস্বরে প্রশ্ন—ভাইসাব কত গেলো......?

আমি তাদের জিগাইলাম, এই চিটার বেডিটা কেডা? আপ্নেরা কেউ কিছু করলেন না! এরে কেউ মাইর দেয় না ক্যান। জবাবে রিক্সাওয়ালারা হাসে ব্যাক্কলের মতো... তবে তাদের আলোচনায় শোনা গেল এর নাকি একটা মেল (পুরুষ) ভার্ষন ও আছে। সে তার গলায় পেচায়া রাখে তিন হাত লম্বা একটা সাপ, আর মেয়ে রিক্সাযাত্রীদের কাছ থেকে এভাবেই টাকা আদায় করে...

সারাটা দিন আমার মিজাজ পুরা বিলা... সবার সামনে এভাবে মানুষকে হয়রানি? আপনাদের কারো কি এমন অভিজ্ঞতা হয়েছে? খুব সাবধান...

আমি অহনও ভাবতাছি, আমি ক্যান পঞ্চাশ টাকা দিলাম তারে......? আমি কি বলদ?
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×