somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন স্ত্রী !!!! না ইস্ত্রী !!!!!!

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিঝি বাড়িতে পারিবারিক কলহের জের ধরে ৩রা মে মোহাম্মদুল্লাহ মিয়ার চতুর্থ ছেলে দৃষ্টি প্রতিবন্ধী শহীদ উল্যাহ (৪০)কে তার স্ত্রী কুলছুম মাথায় ফুটন্ত তেল ঢেলে দিলে তার শরীরের অর্ধেক অংশই ঝলসে যায়। শহীদের আত্মীয় স্বজনরা প্রথমে শহীদকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওইদিন বিকালেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বরত ডাক্তাররা জানান শহীদের শরীরের অর্ধেকের বেশি অংশ ঝলসে গেছে। মাথায় গরম তেল ঢালার কারণে তার মস্তিষ্ক খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাঁচার আশা ক্ষীণ।
তবে, আমরা যথাসাধ্য চেষ্টা করবো। অবশেষে টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল বেলা পৌনে ৩টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে দৃষ্টি প্রতিবন্ধী শহীদ উল্যাহ। পারিবারিক সূত্রে জানা যায়, ১২/১৩ আগে একই গ্রামের ৮নং ওয়ার্ডের ওয়াহিদ আলী সর্দার বাড়ির আবুল হোসেনের বড় মেয়ে কুলছুমের সঙ্গে বিয়ে হয় দৃষ্টি প্রতিবন্ধী শহীদের। ঘটা করে বিয়ের অনুষ্ঠানও করা হয়। তাদের বিবাহিত জীবনে তিন কন্যা সন্তান জন্ম নেয়। কুলছুমের এলাকার লোকজনের কাছে জানা যায়, বিয়ের সময় শর্ত ছিল কুলছুমের নামে তার শ্বশুর মোহাম্মদুল্লাহ কিছু জমি ছাপ কবলায় রেজেস্ট্রি করে দেবেন ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার দেবেন, কিন্তু বিয়ের পর না কি তা দিতে মোহাম্মদুল্লাহ অস্বীকার করে আসছিলেন। এ নিয়ে বিয়ের পর থেকেই দু’পক্ষের মধ্য বাকবিতণ্ডা, ঝগড়া চলে আসছিল। এলাকাবাসী এই ন্যক্কারজনক নির্মম জঘন্য হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং অতিদ্রুত শহীদের হত্যাকারী ও তার সহযোগীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম মোল্লা মানবজমিনকে জানান, আদালত থেকে একটি মামলা হওয়ার পর ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছে। ঘাতক স্ত্রী কুলছুম বেগম ঘটনার পর থেকে পলাতক থাকায় তাকে জিজ্ঞাসবাদ করা যায়নি। তাকে পাওয়া গেলে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।( মানব্জমিন)
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৪৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×