somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রার্থনা

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে একজন মৃত রয়েছেন।ফ্রেন্ডলিস্ট চেক করার সময় যখন তাঁর ছবিটা সামনে আসে,আমি অনেকটা সময় নিয়ে তাকিয়ে থাকি। সেই মুচকি হাঁসি,এলোমেলো চুল,কালোশার্ট সবকিছুই ঠিকঠাক, এমনকি চোখের উজ্জ্বলতাটাও একটু কমে নি।বিজ্ঞান একটা মুহূর্তকে ধরে রাখার যন্ত্র আবিষ্কার করতে পারলেও মানুষটাকে ধরে রাখার কোন যন্ত্র আবিষ্কার করতে পারে নি।ছেলেটা আমার চেয়ে ছোট ছিল,ভাবতে কষ্ট হয়।প্রতি বছর ভার্সিটিগুলোতে অনেকগুলো প্রান ঝরে যায় কয়েকটা কারণে।কিছু সাঁতার না জানার কারণে,কিছু রাজনৈতিক বলি আর কিছু আত্নহত্যায়।আমি নিজেও সাঁতার জানিনা,আমার বাবা সকালের পত্রিকায় কোন পানিতে ডুবে মৃত্যুর খবর পড়লেই সাথেসাথে আমাকে ফোন দিয়ে সাবধান করেন। আমি যে তাঁর কথা খুব একটা এ ব্যাপারে শুনি তা কিন্তু নয়,আমি ঠিকেই পুকুরে গোছল করি,পানিতে নামি।রাজনৈতিক কারণের মৃত্যুগুলো আমার একটু অন্যরকম লাগে।ভার্সিটি লেভেলে বেশীরভাগ স্টুডেন্টকেই রাজনীতি করতে হয় হলের একটা সিটের কারণে।অনেক ক্ষেত্রেই হলে ওঠার আগপর্যন্ত ছেলেটা হয়তো জানেই না,সে যেখানে উঠছে সেই রুমটা কোন দলের কোন গ্রুপের।তাঁরপর সবাই এই যে একটিভ পলিটিক্সে জড়ায় তাও কিন্তু না।একসাথে ভার্সিটিতে ভর্তি হওয়া দুটি ছেলে কেবলমাত্র দুটি ভিন্নদল বা দুটি ভিন্নগ্রুপ করার কারণে একজন আরেকজনকে কিভাবে এত বড় শত্রু ভাবে ,যে গুলি চালাতে বা কোপ দিতেও হাতটা একটু কাঁপেনা! অথচ কেউই কিন্তু অস্ত্র চালানো শিখে ভার্সিটিতে ভর্তি হয় না।বাবামার একমাত্র অবলম্বন ছেলেটার ফোন দিয়ে তাঁর কোন বন্ধুই যখন তাঁর মৃত্যু খবর দেয় তখন হয়তো বাবামার কষ্টে আল্লাহর আরশও কেঁপে উঠে।আমার মা বলেন,"কেউ শালা বলে গালি দিলে তাকে দুলাভাই বলে সেখান থেকে চলে আসবে।" আমি আমার মায়ের এ কথাটা রাখতে পাড়ি না,নিজেকে কাপুরুষ মনে হয়।পৃথিবীতে কি একসময় শুধু ক্ষমতাবান আর কাপুরুষ কেবল এই দু শ্রেণির মানুষ বেঁচে থাকবে? ভার্সিটিগুলো মৃত্যুপুরী বা কশাইখানা হয়ে না যাক এই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে।

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×