ডিজিটাল হাসি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাইছে। ডিজি(শাকিল)কে মেরে এখন টাল বাংলাদেশ বা পাগলের বাংলাদেশ বানাতে চান।
সাবধান হওয়ারও টাইম আর নাই। যা হবার তা অনেক আগেই হয়ে গেছে। হাসিনা সব ব্যবস্থা পাকাপাকি করে তবেই দেশে এসেছিলেন। বাড়তি নাটকটা আপনারা পেলেন বিনোদনের জন্য। খুশি মনে নাচুন।
এই বাংলাদেশের যে অপার সম্ভাবনা তা এদেশের ভূষিখোররা বুঝতে পারেনি কখনও। এদেশের মানুষ আজও চাকরির পেছনে ঘুর ঘুর করে। চাকরি চায় নিজের জন্য, নিজের পরিবারের জন্য। অথচ কথা ছিল চাকরিই তাকে খুঁজবে। আপনার পেছনে এতো টাকা খরচ যে দেশ করছে সে কি এম্নিতেই আপনাকে বসিয়ে রাখবে? সেতো তার প্রয়োজনেই আপনাকে খুঁজে বের করবে। নিয়োগ দেবে আপনার উপযুক্ত কর্মে। কিন্তু আপনি ভাবেন পেট চালাতে একটা চাকরি বাঙালির না হলেই নয়! আহাম্মক!
বাইরের বোদ্ধাশ্রেণী অনেক গবেষণা করে বের করলেন বাংলাদেশের সম্ভাবনাময়ী দিকগুলো। তারা রীতিমত রোমাঞ্চিত! এতো সম্ভাবনা বাংলাদেশের? গাধারা করেটা কি?
করতে দাও! ওভাবে না মরলে বিশ্বমোড়লিপনা থাকেতো ওদের হাতে।...
আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাই যে ক্ষতিই হোক মলম দিতে আসেন ওই তারাই। তাই রোগ আর সারে না। ভারতের সিনেমাগুলে দেখলেই বুঝবেন কীভাবে সুস্থতার জন্য ওষুধ প্রয়োগ করে অসুস্থ রাখা হয় প্রতিপক্ষকে।
এসব বলে ওদের বোঝানো সম্ভব না।
এদেশে মাকে গালি দিয়ে পার পাওয়া সহজ হতে পারে তবে নিজের দলকে গালি দিলে তার রক্ষা নাই।
তাই সাবধান করে আর লাভ নাই।
আবার জীবন দিয়ে দেশের মাটি রক্ষা করতে হবে। তবে এবারও শুধু মাটিটুকই হয়ত রক্ষাপাবে বাকী সব সম্পদ অনায়াসেই চলে যাবে ভারতে।অপেক্ষায় থাকুন। আর নেতৃকে পুজোয় পুজোয় আরও ফলবতী করুন। নি:শেষ হোন বিচিত্রবীর্যের মতো একাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

