আমি জানি না আমাকে ব্যান করা হয়েছে কি না।
আমি জানি না, আমার অস্তিত্ব আজ বিলুপ্ত কি না, আমি জানি না
আমি জানি না আমার অতীত, আমার ভবিষ্যৎ! শুধু জানি
এতটুকু প্রতিশোধের স্পৃহা আর দগ্ধ আত্মা আমাকে
কুড়ে কুড়ে খায় ভেতরে ভেতরে। আমি বহুবার তোমায়
বোঝাতে চেয়েছি আমার সত্যিকার! আমার সব অগোছালো
জীবনের অতীত। তোমার সাহস
কিংবা প্রতীতি হলো না আজও, একবারের জন্য না।
আমি বেনারশী পল্লীর পাশে থাকা এক অবাঞ্ছিত মানুষ! যাকে
অনেকে জানে অমানুষ আর নিষ্ঠুর বলে, কী জানলেতো! আমাকে
একবার অন্তত সামনে এসো, দেখাবো তোমায় আমার নিষ্ঠূরতা।
একবার অন্তত কণ্ঠ ছাড়ো, দেবালয় ছেড়ে বাইরে
তোমাকে কুকুর দিয়ে টুকরো টুকরো খাওয়াবো, বারবার, পুনর্বার।
আমাকে একবার যখন ডেকেছো ফেরাতে যে আর পারবে না।
তোমার সমস্ত অস্তিত্বকে চুবিয়ে চুবিয়ে তৃষ্ণা মেটাবো রক্তের,
তোমার অবয়বে দেবো কালো থাবা, এসো একবার সাহস দেখাতে!
এসো একবার বেনারশী পল্লীর গেটে। আসবে? আসো না! প্লিজ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

