somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি জানেন 'হাদীসে জিব্রাঈল' বা জিব্রাঈল (আঃ) এর হাদীস কি?

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন রাসুলুল্লাহ (সাঃ) সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের বেশে জিব্রাঈল (আঃ) এসে রাসুলুল্লাহ (সাঃ) কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেন। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কেয়ামত কখন হবে এই প্রশ্নগুলো করেন আর রাসুলুল্লাহ (সাঃ) সেইগুলোর উত্তর দিচ্ছিলেন। এর পরে জিব্রাঈল (আঃ) চলে গেলেন। পরে তাকে আর খুঁজে পাওয়া গেলোনা। রাসুলুল্লাহ (সাঃ) তখন বললেন - লোকটি ছিলো জিব্রাঈল (আঃ)।
তিনি আমাকে এই প্রশ্নগুলো করে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছিলেন।

.........হাদীসে জিব্রাঈল (আঃ).........
উমার (রাঃ) হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদিন আমরা (রাঃ) নিকট বসেছিলাম। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হন, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো; তার মাঝে ভ্রমণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারে নি। সে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে, নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেনঃ “হে মুহাম্মাদ (সাঃ)! আমাকে ইসলাম সম্পর্কে বলুন”।
......
রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন: “ইসলাম হচ্ছে এই - তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ছাড়া আর কোন সত্য ইলাহ্ নেই এবং মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা কর, যাকাত আদায় কর, রমাদানে সওম সাধনা কর এবং যদি সামর্থ থাকে তবে (আল্লাহর) ঘরের হজ্জ কর।”
......
তিনি (লোকটি) বললেন, “আপনি ঠিক বলেছেন”।
.......
আমরা বিস্মিত হলাম, সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে, আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে।
.....
এরপর বলল, “আচ্ছা, আমাকে ঈমান সম্পর্কে বলুন”।
.....
তিনি (রাসূল সাঃ) বললেনঃ “তা হচ্ছে এই - আল্লাহ্, তাঁর ফিরিশ্তাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও আখেরাতর উপর ঈমান আনা এবং তাকদীরের ভাল-মন্দের উপর ঈমান আনা।”
......
সে (আগন্তুক) বললঃ “আপনি ঠিক বলেছেন”।
.....
তারপর বললঃ “আমাকে ইহসান সম্পর্কে বলুন”।
......
তিনি (রাসুল সাঃ) বললেনঃ “তা হচ্ছে এই- তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাঁকে দেখতে নাও পাও, তবে তিনি তোমাকে দেখছেন”।
.....
সে (আগন্তুক) বললঃ “আমাকে কেয়ামত সম্পর্কে বলুন”।
.....
তিনি (রাসূল সাঃ) বললেনঃ
“যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশী কিছু জানে না”।
.....
সে (আগন্তুক) বললঃ “আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন”।
.....
তিনি (রাসূল সাঃ) বললেনঃ
“তা হচ্ছে এই - দাসী তার নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে”।
.....
তারপর ঐ ব্যক্তি চলে যায়, আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি। তখন রাসূল (সাঃ) আমাকে বললেনঃ“হে উমার, প্রশ্নকারী কে ছিলেন, তুমি কি জান?
.....
আমি বললামঃ “আল্লাহ্ ও তাঁর রাসূল অধিক ভাল জানেন”।
.....
তিনি বললেনঃ “তিনি হলেন জিব্রাঈল (আঃ), তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন।" [সহীহ বুখারী ও মুসলিম]
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×