somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ নায়ক অনন্ত জলিল।

১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদ নিয়েই নির্মিত হবে সফল ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এর সিক্যুয়াল ‘মোস্ট ওয়েলকাম টু’। বাংলাদেশের একজন বিজ্ঞানী জীবনরক্ষাকারী দুর্লভ একটি ভ্যাকসিন আবিষ্কার করে বিশ্বকে চমকে দেন। বিশ্বের দরবারে বাংলাদেশের নাম যখন জ্বলন্ত সূর্যের মতো উজ্জ্বল, ঠিক তখনই একটি আন্তর্জাতিক মহল সেই বিজ্ঞানীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তাদের লক্ষ্য বিজ্ঞানীর আবিষ্কৃত ভ্যাকসিন নিজেরা বাজারজাত করে অর্থ উপার্জন করবে। পরিকল্পনা অনুযায়ী তারা অভিযান চালায়। কিন্তু সেই অভিযানে বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এক সাহসী অফিসার অনন্ত। জীবন বাজি রেখে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। মরণপণ লড়াই করে রক্ষা করেন বিজ্ঞানীকে। বাংলাদেশের নাম বিশ্বের দরবারে সমুন্নত রাখেন। শ্বাসরুদ্ধকর অ্যাকশন আর জমজমাট গল্প নিয়ে অনন্য মামুনের পরিচালনায় নির্মিত হবে ‘মোস্ট ওয়েলকাম টু’। এমন তথ্য জানালেন ছবির নায়ক প্রযোজক ও পরিকল্পক এমএ জলিল অনন্ত। তিনি বলেন, সফল ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এর চেয়েও ব্যাপক আয়োজনে ও বিশাল ক্যানভাসে নির্মিত হবে ছবিটি। যথারীতি এই ছবিতেও থাকবেন আলোচিত জুটি অনন্ত ও বর্ষা। আসন্ন বিশ্ব ভালবাসা দিবসে এমএ জলিল অন্তত পরিচালিত প্রথম ছবি নিঃস্বার্থ ভালবাসা’ মুক্তির পর পরই পুরোদমে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির শুটিং শুরু হবে। অনন্ত বলেন, ‘মোস্ট ওয়েলকাম টু’-তে নতুন এক অনন্তকে দেখতে পাবেন দর্শক। একজন দুঃসাহসিক পুলিশ অফিসার হিসেবে নিজেকে তুলে ধরার লক্ষ্যে আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলার চেষ্টা করছি। নিয়মিত জিম করে সিক্স প্যাক তৈরি করছি। অ্যাকশন ছবির জন্য একজন পরিপূর্ণ নায়কের যেভাবে পর্দায় আসা উচিত ‘মোস্ট ওয়েলকাম টু’-তে দর্শকরা অনন্তকে সেভাবেই দেখতে পাবেন। তিনি বলেন, দর্শকদের ভালবাসায় ধন্য অনন্ত নিজেকে দর্শকদের পছন্দ মতোই পর্দায় নিয়ে আসবেন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×