somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প ১ ও ২ ...

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অণুগল্প : ১
===============

ধরা যাক, তুমি মাধ্যমিকের ছাত্রী...রোজ বেণি দুলিয়ে স্কুলে যাও । মাঝামাঝি বেঞ্চিতে বস ।

তোমার টেবিলে একটা বাঁধাই করা মোটা খাতা রাখা আছে....তার ভেতরে একটা লালচে গোলাপ....খাতাটা তোমার.....তুমি খুললে.....গোলাপ দেখে চমকে গেলে..!!
কে রাখলো !!?

এদিক ওদিক কৌতুহল নিয়ে তাকালে.....একটা প্যাঁচার মতো বিদঘুটে দেখতে ছেলে তোমার দিকে তাকিয়ে আছে..!! মুখে মিচকে হাসি । তুমি বললে..... 'অ্যাই, কি দেখছিস !? '

সে কিছু বলল না.. । কিন্তু চোখও সরালো না...। তুমি একটু ভড়কে গেলে.... । মুখে কিছু বললে না....তবুও আমতা আমতা করে জিজ্ঞেস করলে.... 'গোলাপটা কি তোর ?!'
সে বললো....'ছিল, এখন তোর। খাতাটা কি তোর ?''
তুমি বললে... ' হ্যাঁ, তো !'
সে বললো .... ''তাহলে দুটোই রেখে দে । "

ব্যাস, তুমি চমকে গেলে.....!! বাড়ি ফিরলে কলম চাবাতে চাবাতে । ভাবতে বসলে...'ছেলেটা পাগল না হাফ প্যান্ট ?....
'শয়তান না সেফটিপিন ?' ....অবশেষে বুঝলে সেফটি পিন..। আটকে রাখতে হবে...।

পরদিন সকালে স্কুলে আবার খাতা খুলে রেখে বাইরে গেলে... ।
কিছুক্ষণ বাদে ফিরে গিয়ে দেখলে খাতার মধ্যে আরেকটা গোলাপ.... অবিকল এক রকম দেখতে ..!!

এবারও জিজ্ঞাসা করলে, ...'এটা তোর?'
সে বললো.... ' না, এটা আগেরটার বয়ফ্রেন্ড । আগেরটাকে তুই নিয়ে গেছিস.....এটাকেও নিয়ে যা...। "

তুমি বাধ্য মেয়ের মতো বাড়ি নিয়ে চলে এলে...খালি মুচকি মুচকি হাসতে লাগলে আপন মনে।।


অণুগল্প : ২
==============

ধরা যাক, এক চমৎকার সকালে সাইক্লিং করতে গিয়ে তুই ফার্মগেটের সিগন্যালে আটকা পরলি । প্রায় অর্ধ-উলঙ্গ একটা শরীর তার কচি হাতের মুঠোয় দুটো গোলাপ এগিয়ে দিয়ে কাতর স্বরে বললো ....
'' কিনবেন স্যার ?! সকাল থেইকা কিচ্ছু খাইনাই । "

তুই কিছুক্ষণ শুকনো মুখটার দিকে তাকিয়ে রইলি ... । তারপর পকেট হাতড়ে যা ছিল তাই দিয়ে গোলাপদুটো হাতে নিলি । ...কচিমুখটি সাতরঙ্গা প্রজাপতি হয়ে আনন্দে নাচতে নাচতে আড়াল হলো ।

সিগন্যাল পেরোতেই তোর মাঝবয়েসী সাইকেলটাকে পেছন থেকে একটা সিলভার প্রিমিও ধাক্কা লাগিয়ে দিলো .. তুই হুমড়ি খেয়ে পড়লি । গা ঝেড়ে উঠে দাড়াতেই মুখে একটা নোংরা গালি এসে গেলো ...

যুদ্ধের প্রস্তুতি নিয়ে এক পা এগোতেই দেখলি গাড়ি থেকে গোলাপি ফুলকাটা ফ্রক পরা গোলাপি রঙের পরী বেলীফুলের গন্ধ নিয়ে নেমে এল তোর দিকে।
একটু ঝুঁকে জিজ্ঞাসা করল...”কোথায় লেগেছে আপনার !?”

বেলীফুলটা হাসনাহেনা হয়ে তোর মুখে ছড়িয়ে পড়লো ... কান লাল করে বললি .. "না ,না তেমন কিছু হয়নি ! একেবারেই সামান্য .... " । বাকী কথা তোর জিহ্বার আড়ালেই হারিয়ে গেলো ।

মেয়েটা পার্স খুলে একটা দামী নোট বের করে বিটোফেনের সুরে বলে উঠলো ... "এক্সট্রিমলি স্যরি, মাফ করবেন । এটা রাখুন দয়া করে... ফার্স্ট এইড নিয়ে নেবেন । "
পরের কয়েক সেকেন্ড তুই বোবা সেজে রইলি । বাধ্য হয়ে মেয়েটি তোর বুকপকেটে টাকাটা গুঁজে দিল ... " প্লিজ না করবেন না । "

তুই এক পা সরে গিয়ে বুকপকেটে হাত রাখলি । হৃদপিন্ডটা তখন শরীর ফুঁড়ে পকেটে জায়গা নিয়েছে । ডান হাত দিয়ে সেটা নিয়ে হাতে ধরা গোলাপদুটোয় মুড়ে দিলি ।

তারপর কাঁপা হাতে সেটা পরীর দিকে বাড়িয়ে দিয়ে হেসে বললি...'' ম্যাডাম, গরীব হতে পারি তবে ভিখারী নই ।"

মেয়েটার রসগোল্লার মত চোখদুটোর সামনে দিয়ে সাইকেলের প্যাডেলে জোড়ে চাপ মারলি । মুখে এক আশ্চর্য্য খুশির ঝিলিক ..........
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×