আজ জুল ভার্নের জন্ম দিন
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খ্যাতিমান ফরাসি লেখক জুল ভার্ন ১৮২৮ সালের ৮ ফেব্রুয়ারি সেদেশের নান্তেসে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে টুয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি এবং অ্যা জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ উল্লেখযোগ্য। ভার্নের বিশেষত্ব হলো, সাবমেরিন ও উড়োজাহাজের ব্যবহারিক প্রয়োগের বহু আগেই তিনি এ সংক্রান্ত ভ্রমণ কাহিনী লিখেছেন। আগাথা ক্রিস্টির পর তার লেখাই সবচেয়ে বেশি অনূদিত হয়। বৈজ্ঞানিক কল্পকাহিনীর পিতৃপুরুষ হিসেবেও তিনি স্বীকৃত।
শৈশবেই ভ্রমণ ও অভিযানের প্রতি তার আকর্ষণ ছিল দুর্নিবার। ১২ বছর বয়সে জাহাজের কেবিনবয় হিসেবে কাজ নিয়ে বাড়ি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে মায়ের কাছে প্রতিজ্ঞা করেন, এখন থেকে নিজের মনের মধ্যেই ঘুরে বেড়াবেন। বাবার ইচ্ছায় আইন বিষয়ে পড়াশোনা করে আইন পেশায় বেশ পসার লাভ করেন। তবে দ্রুতই তিনি তা ছেড়ে দেন। সাহিত্যাঙ্গনে ভার্নের প্রকাশ মঞ্চনাটক লেখার মধ্য দিয়ে। ১৯০৫ সালের ২৪ মার্চ তিনি পরলোকগমন করেন।
(দৈনিক আমারদেশ পত্রিকা থেকে নেয়া এবং আমার প্রিয় ব্লগার জুল ভার্ন ভাইকে সারপ্রাইজ)
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন