somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীপুমনি বানী চিরন্তনঃ মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক নয়

০৩ রা মে, ২০১২ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ ঘটেনি। তবে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীই নয়, যেকোনো মানুষের নিখোঁজ হওয়াটা উদ্বেগের বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীপু মনি এ মন্তব্য করেন।

ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একজন লোক যে নিখোঁজ রয়েছেন, তিনি রাজনীতির একজন মানুষ। যেকোনো পর্যায়ের মানুষ নিখোঁজ হওয়াটা উদ্বেগজনক। আমরা অবশ্যই চাই এটির সুরাহা হোক। অবশ্যই সরকার তার যা করণীয় সেটা যথাযথ গুরুত্ব দিয়ে করে যাচ্ছে। আশা করি, এ ব্যাপারে আমরা সব পক্ষেরই সহযোগিতা পাব। যার কাছে যে তথ্য আছে, সেগুলো দিয়ে আমাদের সহযোগিতা করবেন। যাতে দ্রুততার সঙ্গে এ বিষয়টির সুরাহা করা সম্ভব হয়।’

ইলিয়াস আলীকে উদ্ধারে বিশেষ কমিশন গঠনের ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কমিশন করার কথা বলেছে, তা নিশ্চয় পর্যালোচনা করে দেখা যেতে পারে। তবে সরকারের ভেতরে জাতীয় পর্যায়ে বর্তমানে যে বিভিন্ন মেকানিজমগুলো রয়েছে সেগুলোও কার্যকর রয়েছে। তাই আমি মনে করি, আমাদের এখানে উদ্বিগ্ন হওয়ার মত সে রকমের কোন পরিস্থিতি বিরাজ করছে না। সার্বিক মানবাধিকার পরিস্থিতির বিরাট অবনতি ঘটেছে, এমনটা ভাবার মত কোন কারণ ঘটেনি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ের তুলনা করে আমাদের দেশের সঙ্গে অন্যান্য দেশের পরিসংখ্যানে দেখা যায়, প্রত্যেক সমাজে অপরাধ ছিল, আছে। অপরাধ থাকবে না, সেটি ভাবার সুযোগ কম। তবে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সমাজের বিভিন্ন স্তরে মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি ঘটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×