জুতো বিপত্তি!
২৪ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ জুতো পরে জনরোষে পড়েছেন যুক্তরাজ্যের একজন নারী মেয়র। ওই জুতো জোড়ার নকশা এমন ছাঁদে করা, তা যেন ‘ইউনিয়ন জ্যাক’ বলে পরিচিত দেশের জাতীয় পতাকার আদল ফুটিয়ে তুলেছে। এ জন্য শহরের লোকজন খেপে গিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছে।
দি ডেইলি এক্সপ্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, যুক্তরাজ্যের ওয়ারউইক শহরের মেয়র ট্রুডি অফার গত শুক্রবার ওই জুতো পরে একটি অনুষ্ঠানে যান। সেখানে সেনাবাহিনীর কুচকাওয়াজ চলছিল। জুতোর মধ্যে পতাকার আদলে করা নকশা দেখে তারা ক্ষুব্ধ হন। তাদের ভাষ্য, সামরিক রীতি ও ঐতিহ্যবাহী অনুযায়ী এই ইউনিয়ন জ্যাক কখনো মাটিতে স্পর্শ করানো যাবে না। সে ক্ষেত্রে মেয়র এই রীতি লঙ্ঘন করেছেন।
মেয়রের এই কাণ্ডে নাখোশ জুডিথ সাচলিফ নামের এক দর্শক ‘একটি প্যারোডি’ শিরোনামে ওয়ারউইক টাউন কাউন্সিলে এক ই-মেইল বার্তা পাঠান। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এভাবে, ‘তিনি এমন জুতো পরেছিলেন, যার নকশা ইউনিয়ন জ্যাকের মতো। ব্রিটিশ সার্বভৌমত্ব যত দিন আছে, ইউনিয়ন জ্যাক তত দিন মাটি স্পর্শ করবে না। আমি ওয়ারউইকের মেয়রের পদত্যাগ চাই।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন