যতবার দেখি তারে ততবার মনে হয়
এ যেন প্রথম দেখা প্রথম এই পরিচয়,
সে যেন নুতন করে
হৃদয়ে আসে ফিরে
নুতন হাসি দিয়ে নব নব কথা কয়
তবুও কেন তারে হারাবার জাগে ভয়!
হৃদয়ে প্রতিদিন প্রতিটি ক্ষণে ক্ষণে
তাহার মুখ-ছবি অপলক জাগে মনে
তবু তারে দেখিবারে
হৃদয় বারে বারে
সবার অগোচরে পথ পানে চেয়ে রয়
তবুও কেন তারে হারাবার জাগে ভয়!
নাহি জানি তাহার ঐ মনের অভিলাষ
নব নব দিনে তার নব নব জাগে আশ
শুধায় না ডাকি মোরে
বাঁধে না প্রেম ডোরে
তবুও হেসে খেলে আমারই কাছে রয়
তবুও কেন তারে হারাবার জাগে ভয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

