শরতের বাদলধারা
০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চেয়ে দেখো ঐ
করে থৈ থৈ
জল কল কল প্লাবনে,
শরৎ আকাশ
করেছে হুতাশ
যা করেছিলো শ্রাবণে।
আকাশের মেঘ
নতুন আবেগ
বুকে নিয়ে নামে ধরণীতে
ডুবে যায় মাঠ
কলতলা ঘাট
জল উঠে যায় সরণীতে।
নামে শিশুদল
করে কোলাহল
ভিজে ভিজে ফেরে খুশিতে
আনন্দে তারা
আত্মহারা
দেখে বোঝা যায় হাসিতে।
আজ এ দুপুর
বাজিয়ে নুপুর
নেচে গেলো মেঘ বৃষ্টিতে
কলো কল কল
নেচে ওঠে জল
দেখি অপলক দৃষ্টিতে।।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন