তোমার ঠোঁটে গোলাপ ফুলের রং,
তোমার মুখে চাঁদের আলো খেলে
তুমি একটা বৃষ্টি ভেজা হাওয়া ।
তোমার মনে বসন্তের বাস
তোমার চুলে সমুদুরের ঢেউ,
তোমার ঠোঁটে মিষ্টি মধুর হাসি
তুমি একটা অনেক দিনের চাওয়া ।
তুমি একটা হঠাৎ ওঠা ঝড়
তুমি একটা শিশির ভেজা ঘাস,
তুমি একটা অর্ধেক দেখা স্বপ্ন
কোনো মতেই যায়না তোমায় পাওয়া ।
তুমি একটা বর্ষা ভরা নদী
তুমি একটা মন ভোলানো মায়া,
তুমি একটা তেপান্তরের মাঠ
পেরিয়ে কভু যায়না যাকে যাওয়া ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


