ব্লগের সকল ব্লগার ( লেখক ), কর্তৃপক্ষ ও অতিথিদের অগ্রিম শুভ নববর্ষ ২০০৯ ( ইংরেজী )।
বাংলা ভাষাকে আদায়ের লক্ষ্যে বাঙ্গালী জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বলেই আজ আমরা বাংলা ভাষার কোলে নি:শ্বাস নিয়ে বেচে আছি। তারই সূত্র ধরে ২১ ফেব্রুয়ারী ( ৮ ফাগুণ ) আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। সকল ভাষাই আমাদের কাছে শ্রদ্ধেয় হওয়া বাঞ্চনীয়। তাই বুকের গভীর থেকে ইংরেজী নববর্ষকেও স্বাগত জানাই।
পেছনে ফেলে যাচ্ছি পুরো একটি বতসর। যার গর্ভে লেপটে থাকবে আমাদের ফেলে আসা সকল দু:খ-কষ্ট, ব্যথা-বেদনা, সুখ, ভালোবাসা, পাওয়া আর না-পাওয়া, হতাশা, অসুস্থ রাজনীতির তোড়ে আমাদের দু:খের সাগরে অন্তহীন ভেসে চলা সবই। আসুন এতসব কিছুর পরও আমরা ২০০৯ সালকে স্বাগত জানাই ভাল কিছুর দিকে এগিয়ে এমনই প্রত্যাশায়। শুভ হোক সকলের, সকল পরিবারের, দেশের এবং বিশ্ববাসীর। শুভ বুদ্ধি জাগুক আমাদের দেশের রাজনীতিবিদদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


