গাজার শিশু
১৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দু:খ ভরা চক্ষু নিয়ে
তাকিয়ে থাকি পাতায়-
শত শত অবুঝ শিশু
জীবন দিচ্ছে গাজায়,
কী লিখব ভাবছি বসে
রক্ত ভেজা খাতায়।
কলম-চক্ষু কাঁদছে আমার
অবুঝ শিশুর জন্যে
কী দোষ ছিল ওদের
চলে গেল শূন্যে।
শত শত অবুঝ শিশু
জীবন পাতার বাঁকে
লিখতে পারেনি কিছু-
কী আর লিখবে ওরা
ইসরাইলের মরণ-হানা
ছুটছে ওদের পিছু।
পড়া-লেখা, খেলাধূলা
করবে কী আর ওরা
চোখের পাতায় মরণ-ভয়ের
নিত্য আনাগোনা ;
বুক কাঁপে দুরু দুরু
জড়িয়ে ধরে মা-কে
রক্ষা পায়নি শিশু-বুড়ো
মরছে ঝাঁকে ঝাঁকে।
ইসরাইল সেনা
হানছে হানা
হায়ানার বেশ ধরে ;
ওদের ভাষা
চাই না মানুষ ,
তাইতো গ্রেনেড ঝরে।
ইসরাইল সেনা রাখরে শুনে
বিশ্ব-বিবেক তাকিয়ে আছে,
হিসেব পাবি গুনে গুনে
শহীদ রক্তের আঁচে।
১৭-০১-০৯, ঢাকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন