আজ আমার আর কোথাও ফেরার পথ নেই....
০৫ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যখন আকাশে রঙধনুর বর্ণিল রঙের খেলা দেখতে চাইলাম, তখন আকাশে জমলো শ্রাবণের মেঘ। আমি যখনই পাহাড়ের সবুজে ফোঁটা নাম না জানা ফুলের মেলা দেখতে চাইলাম তখনই পাহাড় গুলো ধবল তুষারে আচ্ছাদিত হলো। আমি যখন সাগরের বিশালতায় নীল জলের তরংগ দেখতে চাইলাম তখনই সাগরে উঠলো ঘুর্ণিঝড়। আমি সবুজ অরণ্যের কাছে দু'হাত পেতে বসন্তে ফোঁটা ফুল পেতে চাইলাম অথচ আমার দু'হাতে শুধুই ঝরা পাতার স্তুপ পেলাম!!
এমনি ভাবে সমস্ত প্রকৃতি যখন বৈরী হয়ে উঠতে শুরু করলো তখন একদিন আমি ফিরতে চাইলাম আমার নির্দিষ্ট গন্ডিতে,বহুদিন যেখানে ফেরা হয়নি।
কিন্তু অবাক বিস্ময়ে দেখলাম হ্রিদয়ের পলিমাটিতে পলাতক সারসের পদচিহ্ন, অনুভবের অরণ্যে ঝরাপাতার দীর্ঘশ্বাস জমে আছে, স্মৃতির আয়নায় শুধুই বিস্মরণের কুয়াশা! একাকিত্ব আর নিঃস্বংগতার শীর্ষবিন্দুতে দাঁড়িয়ে এই প্রথম অনুভব করলাম আজ আমার আর কোথাও ফেরার পথ নেই....
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন