somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনে সৌদি হাওয়া

০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচন চলে আসলেই আমাদের দেশের কিছু সংখক রাজনীতিবিদদের সৌদি প্রীতি বেড়ে যায়। তখন একাধারে ওমরাহ, হজ্জ জিয়ারত ইত্যাদি পালনের ধুম পড়ে যায়। অন্য সময় যেমনই থাকুক এই সময় দাড়ি, ঘোমটা, মাথার পট্টি ইত্যাদি বিভিন্ন ফ্যাশন চালু হয়ে যায়।

উদ্দেশ্য একটাই, পাবলিক রিলেশন বাড়ানো। লাভ? সৌদি শেখদের আস্থাভাজন হয়ে যাকাতের টাকা হস্তগত করা যা ইলেকশনের জন্যে ব্যয় করা হবে। আর প্রভুরা যদি একটু সুদৃষ্টি দেয়। আপনারা শুনলে অবাক হবেন এই যাকাতের টাকা নেবার দৌড়ে সামিল দেশীয় ধনকুবের সালমান রহমান সহ অনেকেই।

বিশ্বাস হচ্ছে না? টেকনিকালি সৌদি শেখদের টাকার কাছে এইসব বাংলাদেশী ধনকুবের গোত্রিয় লোক নস্যি। ওদের প্রচুর যাকাত হয় যা দেবার জন্যে গরিব লোক পায়না। বাংলাদেশের দারিদ্রতা দেখিয়ে ওদের সাথে ভাল খাতির যাদের তারা সহজেই তা কুক্ষিগত করতে পারে।

ইদানিংকালে সৌদি আরবে হাজির হয়েছিলেন আমাদের কবি এক্স-প্রেসিডেন্ট (সামহোয়ারইনের লিংকটা কেউ দয়া করে ওনাকে দিয়েন) হো মো এরশাদ এবং বর্তমান স্বরাস্ট্র মন্ত্রী বাবর। বাবর ফিরতেই তারেক জিয়ার রিয়াদ সফর। সফরসঙী এন এস আইয়ের ডিজি। এরশাদের সাথে যোগ দেয়া নিয়ে কথা । আটঘাট বেধে যেতে হবে না?

কিন্তু পাকা ধানে মই দিল জামাতের আলী আহসান মোজাহিদের সৌদি সফর। তাদের সৌদিতে চেনা শোনা কি কম? এরশাদকে যে তারা জোটে চায় না।

কিন্তু এরশাদও কম যান কিসে? পাকিস্তানের পারভেজ মোশাররফ তো তার জুনিয়র। আগেই পাকিস্তান ভ্রমনের দাওয়াত পেয়ে কবুল করে রেখেছেন। ক্ষমতায় যাওয়ার জন্যে তৎবির করতে লোকের অভাব নেই।

বিরোধী দলীয় নেত্রী এখনও যাননি তবে আবারও যাবেন মাথায় পট্টি বেধে। তিনিও খাটি মুসলমান এটি প্রমান করতে।

এখন দেখার বিষয় কোন প্রভু কি আজ্ঞা করেন। খেলারামরা খেলে যাবেন তাদের খেলা যতদিন সাধারন মানুষকে ইসলাম রক্ষার মুলো দেখানো যাবে ও ভারত জুজুর ভয় দেখানো যাবে।

দেশের মানুষ জাগবে কবে?
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ৮:১৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×