তবে একি ইঙিত অসম্ভবকে সম্ভব করার? বাংলাদেশ কি আজ পারবে শ্রীলনকা কে হারাতে? সম্ভব হলেও হতে পারে কারন বাংলাদেশের হাল ধরেছে 18 বছরের যুবারা। সুকান্তের ভাষায়:
আঠারো বছর বয়স কি দু:সহ
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দু:সাহসেরা দেয় যে উঁকি।
আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
আঠারো বছর বয়স জানে না কাঁদা।
এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়-
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।
আমার আবার আঠারোতে ফিরে যেতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে তামিম, সাকিব, মুসফিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্যে শুভকামনা।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৭ ভোর ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




