নস্টালজিয়ায় আচ্ছন্ন আমার মন।
বারবার ফিরে পেতে ইচ্ছে করে
আমার হারানো প্রিয় দিনগুলো।
ফিরে পেতে ইচ্ছে করে খুব-
শৈশবে ভোরের মিষ্টি আলোয়
শিউলী ফুল তোলার দিনগুলো।
ইচ্ছে করে আবার হারিয়ে যাই
অজানা কোন রাস্তার উদ্দেশ্যে।
পাহাড়ে খুব ছুটোছুটি করে
কাটিয়ে দেই সারাটা বেলা।
কিন্তু শৈশবে কি আনন্দের ছিল?
তবে কেন আমার সব কিছু-
আনন্দ-দু:খ,হাসি-কান্নার স্মৃতি
লুকিয়ে আছে অতীতের মাঝে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


