জীবন সুন্দর কেন?
নানা উপমায় সবাই
ভূষিত করে জীবন।
তবে আমার কাছে
নশ্বরতা এর সৌন্দর্য্য।
সময়ের দাবীতে আমরা
একদিন চলে যাবো।
তারপর কোথায় যাব?
আমরা কেমন থাকব?
মেলে না কোন উত্তর।
এ অনিশ্চয়তা জীবনকে
করে পরম মহিমান্বিত।
কিন্তু আমাদের মাঝে অনেক আছে,
জীবনে তাদের নেই পাওয়ার কিছু।
অজানা এক দুষ্ট গ্রহের ফেরে
সৌভাগ্য যেন এক অচীন দেশ।
তাদের কাছে সুখ যেন তাই
পরকালের অনিশ্চয়তাই ভরসা।
তাই তারা পরকালকে আশ্রয় করে।
নুতন জীবনের স্বপ্ন দেখতে ঘুমায়।
এক জীবনের হাজারো কষ্ট তাই
পার করে দিতে চায় অনিমিষেই।
কিছু নেই-র চেয়ে স্বাচ্ছন্দ
আমার স্রষ্টা আছে বিশ্বাসে।
আর তাই যেন আমিও
পরকাল স্বপ্ন দেখে যাই।
জীবনের না পাওয়া গুলো
পূরনের স্বপ্ন বুকে নিয়ে
পার করে ফেলতে চাই
আমার বাকী প্রিয় জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


