জন্ম কি?
জীবনের শুরু।
জীবন যুদ্ধে যাত্রা।
বেঁচে থাকার জন্য সংগ্রাম।
নশ্বর জীবনের সমাপ্তির জন্য অপেক্ষা।
মৃত্যু কি?
সংগ্রাম শেষ।
নুতন জীবনে প্রবেশ।
শুধুই অনিশ্চয়তার পথে যাত্রা।
অবিনশ্বর জীবনের আগমনের জন্য অপেক্ষা।
ভাগ্য কি?
ভাগ্য বাস্তবতা।
জন্ম ভাগ্যের উৎস।
পরকাল ভাগ্যের শেষ ফলাফল।
কর্মই মানুষের ভাগ্যের একমাত্র নির্ধারক।
তাহলে?
কর্মফল হবেই।
জীবনে হতে পারে।
মৃত্যুর পরেও হতে পারে।
তাই জীবনে হতাশ হতে নেই।
জীবনের প্রাপ্তি বা অপ্রাপ্তি বড় নয়।
বরং অবিনশ্বর জীবনে পাওয়া সবচেয়ে বড় কথা।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


