somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার পণ্য বর্জন করুন

১১ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ছিল জুম্মাবার। দুপুরের ঘুমের বারোটা! 12.30 এ কোনোমতে উঠে গোসল করে ঢুলতে ঢুলতে গেলাম নামায পড়তে। নামায পরে ফেরার পথে দেখ বিশ্ববিদ্যালয় জীবনের এক বন্ধু দিব্যি সুন্দর পাঞ্জাবী পায়জামা পড়ে মসজিদ থেকে বের হচ্ছে।

হাঁক দিলাম গলা ছেড়ে, নাম ধরে। চমকে ফিরে তাকালো। একটুক্ষন চোখ পিট পিট করে বুঝার চেষ্টা করল চেনে কিনা! চিনতে পেরেই হাসিতে মুখ উদ্ভাসিত হয়ে উঠল। 'বন্ধু কি খবর বল? কতদিন দেখা হয়নি...' গানের শুটিং এর মতন অবস্থা। জিগ্গেস করে জানতে পারলাম কাছেই এক আত্ম ীয়র বাড়িতে তশরীফ রেখেছেন তিনি। এদিকে আমিতো ছাড়বনা, আজকে আমার বাড়িতে খেতেই হবে। কিন্তু সে জানাল আজি তার দাওয়াত , আরেকদিন এসে আমার বউয়ের হাতের রান্না খেয়ে যাবে। কিন্তু আমি ছাড়ব কেন?

হলে থাকতে রোজ রাতে বিড়ি ফুঁকতে ফুঁকতে কত আড্ডা দিয়েছি একসাথে। এতদিন পরে দেখা। আবার কবে দেখা হবে কে জানে!্ল বললাম আচ্ছা কিছু না খাবি তো চল তোরে কোক খাওয়াই একটা। বিপত্তিটা বাঁধল তখনই।

"না দোস্ত, আমিতো কোক খাবনা।"--বন্ধুর জবাব। আমি তখনও বুঝিনি, আবার চাপ দিলাম -"আরে খা খা দাওয়াত নাহয় একটু কম করেই খাবি, আর তাছাড়া একটা কোক খেলে এমন কিছু পেট ভরবেনা তোর । হলে থাকতে ফিস্টের দিনগুলিতেতো মেস ম্যানেজারের মুখ চোখে লোডশেডিং নামায় দিতি।"

"না দোস্ত, তুই বুঝসনাই, খাইতে আমি এখনও আগের মতন পারি , আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার রহমতে"।
"তাহলে?"-এবার ধন্দ লাগে আমার। "একটা কোক খেতে আপত্তিটা কই?"-আবার জিগ্গেস করি আমি।

"আসলে দোস্ত তোরে খুইল্লা কই ব্যপারটা।" -বন্ধু জানি কি খুলতে চায়।
"হ আসল কথা কওয়া হালা , কোক খাবানা , ডায়েটিং করনি?" - আবার জিগ্গেস করি আমি।

"নারে দোস্ত, এই যে কোক খাই, এর লাভের টাকা তো যায় আমেরিকা আর ইসরায়েলে, আর সেই টাকায় ওরা লেবাননে মানুষ মারটেসে, সহ্য করা যায়?? তাই ঠিক করসি আমেরিকা ইসরায়েলের পণ্য সব বর্জন করুম "--আমাকে নির্বাক করে দেয় আমার বন্ধু। তবে মাথা রাগ চেপে ওঠে, না আমেরিকা,ইসরায়েলের উপর না, আমার দয়ালু বন্ধুর উপর। নিষ্পাপ ভঙ্গিতে জিগ্গেস করি --"দোস্ত তাহলে একটা সিজান জুস খা..." আমাকে অবাক করে দিয়ে আমার বন্ধু রাজি হয়ে যায়।

দোকান থেকে এক প্যাকেট জুস কিনে বন্ধুর হাতে দেই আর নিজে একটা বেনসন ধরিয়ে নিষ্পাপ ভঙ্গিতে জিগ্গেস করি --"দোস্ত এইটা কোন দেশী ড্রিংক ক দেখি?" । "পাকিস্তানী"--উত্তর দেয় ঞ্জানপাপীটা। এবার জিগ্গেস করলাম "বিদেশের জন্য প্রাণ কাঁদে, আর যারা তোর দেশের তিরিশ লাখ মানুষ মারল, আড়াই লাখ নারী ধর্ষন করল, আর নির্বিচারে লুটপাট ধ্বংসলীলা চালাল, তাদের বেলায় এসব চিন্তা কই থাকে?" --এবার বন্ধু চুপ।

আমি আর সেখানে থাকিনি , মেজাজ প্রচন্ড খারাপ হচ্ছিল। বন্ধুকে সেখানে জুসের প্যাকেট হাতে রেখেই চলে এলাম।
হায়রে বিবেক!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×