তোমায় যদি বলি কিছু আবোলতাবোল কথা
তুমি রেগে যাবে?
আমার যা কিছু অমূল্য ধন,
তোমার কাছে 'আজেবাজে জঞাল এসব'
মনে হতেই পারে।
তবু ছুঁড়ে ফেলে দিয়ো না ...
নয় আর নাই এলে এখানে......
আমি নয় কথা সাজাই-
এলোমেলো....ছেড়াঁখোড়া কিছু কথা
নাই বা থাক কোনো মানে...
কোনো নীতির তোয়াক্কা নাই বা রাখলাম
ক্ষতি কি?
আমার বাগানে নাই বা ফুটল গোলাপ কি গন্ধরাজ
নিতান্ত ঘেঁটুও যদি নাই পাও
দু একটা ঘাসফুল....আচ্ছা বাঙের ছাতা যদি হয়?
আমার তাতেই চলে যাবে।
আহা রাগো কেন?
প্রকৃতির দান সবই....তুমি, আমি, গোলাপ, বাঙের ছাতা
আর আমার এই জঘন্য কবিতা।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


