somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শত তোরণ : ‘অভিভাবক’ বলেই এই সংবর্ধনা!

১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূত্রঃ দৈনিক প্রথম আলো, ১৪ অক্টোবর ২০০৯

তিনি মন্ত্রী বা প্রতিমন্ত্রী নন, এমনকি সাংসদও নন, তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন ওরফে হিরণের ভাষায়, তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘অভিভাবক’।
এই তিনি হলেন আবুল হাসানাত আবদুল্লাহ। আজ বুধবার ঢাকা থেকে তিনি বরিশাল জেলা শহরে আসছেন। তাঁর আগমন উপলক্ষে তাঁকে বিপুল সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। সমর্থকেরা প্রস্তুতি নিয়েছেন এক সপ্তাহ ধরে।
তাঁকে স্বাগত জানাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে বরিশাল শহর পর্যন্ত নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। শহরের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে তাঁর ছবিসংবলিত পোস্টার, ব্যানার ও প্নাকার্ড। এর আগে শেষবার তিনি ঢাকা থেকে বরিশাল আসেন ২০০৬ সালের ২৬ নভেম্বর।
মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ও মেয়র শওকত হোসেন বলেন, ‘আবুল হাসানাত আবদুল্লাহ আমাদের অভিভাবক। তাই তাঁকে শুভেচ্ছা জানাতে জেলা ও মহানগর আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তবে এ বছর কোনো ব্যক্তির নামে তোরণ নির্মাণ করতে দেওয়া হয়নি। আয়োজন করা হয়েছে মূল দল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে।’
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লস্কর নূরুল হক প্রথম আলোকে জানান, হাসানাত আবদুল্লাহকে স্বাগত জানাতে ভুরঘাটা থেকে বরিশাল শহর পর্যন্ত শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সড়কপথে ভুরঘাটায় আসার পর হাসানাত আবদুল্লাহকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে মোটর শোভাযাত্রাসহ বরিশাল নিয়ে আসা হবে। শোভাযাত্রায় অংশ নেবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার, ট্রাকসহ কয়েক শ’ যানবাহন। তাঁর সঙ্গে থাকবেন পানিসম্পদমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সিটি করপোরেশনের মেয়রসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা। শোভাযাত্রা কালেক্টরেট ভবনের সামনে গিয়ে থামবে। সেখানে বিকেল চারটায় একটি মঞ্চে হাসানাত আবদুল্লাহকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।
তার আগমন উপলক্ষে বরিশালের ডেকোরেটরের কর্মীরা প্রায় এক সপ্তাহ ধরে কাজ করে নগরে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করেছেন। ফরিদপুর থেকেও নিয়ে আসা হয়েছে ডেকোরেটরের কর্মী। নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালে একটি বিশাল তোরণ নির্মিত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ডেকোরেটর ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘ওই তোরণ নির্মাণে তিন লাখ টাকা ব্যয় হয়েছে।’ তিনি জানান, মাদারীপুর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, মাহিলারা, জয়শ্রী, বাবুগঞ্জ, উজিরপুর, রহমতপুরসহ বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়। প্রায় ৩০টি ডেকোরেটরের কয়েক শ’ শ্রমিক এসব তোরণ নির্মাণে অংশ নেন।
বরিশালের অংকন ডেকোরেটর সাতটি তোরণ নির্মাণ করে। এর শ্রমিক সরদার শাহ আলম হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘বায়না যে করছে, টাহা ওই পর্যন্ত। এরপর অনেককে বিছরাইয়াও (খুঁজে) পাওন যাইবে না।’
এই সংবর্ধনার ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বরিশালের অনেক ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, তিনি তো সাধারণ একজন নেতা। সাংসদ, প্রতিমন্ত্রী বা মন্ত্রী নন। তাঁর জন্য এত আয়োজন কেন?
আওয়ামী লীগের আরেকটি সূত্র জানায়, তাঁকে সংবর্ধনা জানাতে বরিশালের ১০ উপজেলার বাইরে পাথরঘাটা, বরগুনা, পটুয়াখালী, ভোলা থেকে নেতা-কর্মীদের আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×