somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"তোমার জন্য"

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

--কত নিল?
--৪৪০০ টাকা।
--বাজাতে পারিস?
--শিখবো।
--কার কাছে? ভর্তি হয়েছিস কোথাও?
--গীটার যখন কিনেছি বাজাতেও পারব।
--বেসিকটা তো জানতে হবে।
--আমার একটা ফ্রেন্ড আছে। পারে। আমাকে বলেছে কিভাবে ফিঙ্গারিং করতে হবে। কিভাবে শুরু করব সব শিখাবে।
--ইপু নাকি? ওর না ব্যান্ড ছিল?
--এখন আর নেই ওই ব্যান্ডে। বিয়ের পরে বাজানোই ছেড়ে দিয়েছে।
--ভাবী পছন্দ করে না?
--জানিনা।
নূর আর কিছু বলেনা। অনিক নূরকে সায়েন্স ল্যাবে আসতে বলেছিল সকাল ১১টার মধ্যে।
অনিক গীটার কিনবে আজ। নূর এর আসতে লেট হয়। দেরি দেখে অনিক একাই কিনে ফেলেছে। এটা একটা একুস্টিক গীটার। যদিও গিভসনের স্টীকার লাগানো, তবে আসল না।
--নূর, দুপুর তো হয়েই গেছে চল টিএসসি তে যাই। হাকিমের খিচুরি খেয়ে আসি। যাবি?
--আমার কাজ নেই। চল তোর সাথে যাই।
--হাকিম চত্বরে গেলে আরেকটা কাজ হবে। সৈকত বাজাতে পারে। ওর থেকেও কিছু টিপস নেয়া যাবে।
সৈকতকে কে ফোনে পাওয়া গেলনা।
তবে খিচুরি পাওয়া গেল।
অনিকের ফোনে সৈকত এসএমএস দিয়েছে একটা, সে ক্লাসে। বের হবে ৩ টায়।
--অনিক, হটাৎ গীটার ভূত ধরল কিভাবে?
--এমনি সখ করল।
--কিভাবে সম্ভব?? এক দিনেই কেমন বদলে গেলি?
--আরে না, আমি আগে থেকেই চেয়েছিলাম। সুযোগ সময় হয়নি। কেনাও হয়নি।
--তাই বলে পরীক্ষার আগে আগে এই কাজ করছিস কেন। ক্ষতি হবে না?
--না পড়াশোনা ঠিক রেখেই করব।
--তুই ছাত্র ভাল সেটা সবাই জানে। কিন্তু দেখিস, পরীক্ষা যেন খারাপ না হয়।
--আরেহ না দোস্ত।
অনিকের ফোন বাজে।
অনিক কথা বলতে বলতে একটু দূরে সরে যায়।
নূর প্লেট রেখে খিচুরির বিল দিয়ে দেয়।
অনিক এখনও কথা বলছে।
নূর চিৎকার করে ডাক দেয় "চা খাবি?""
অনিক সম্মতি দেয়।
নূর ২ কাপ চা নিয়ে আসে।
কাছাকাছি আসতেই অনিকের কথা নূর শুনতে পেল।
-- তুমি না গীটার পছন্দ কর? আজকে একটা কিনেছি। খুব তারাতারি শিখে ফেলব। তোমাকে পাশে রেখে তাহসানের "তুমি তো কারও নও, শুধু আমার" এই গানটা গাইব। সত্যি।
ওপাশের কথা শোনা যাচ্ছে না। নূর চা দেয়। অনিক চা নিয়ে আবার একটু দূরে যায়।
কিছুক্ষন পরে অনিক আসে।
--কার সাথে কথা বললি? এটা কি অনু ছিল?
--হু।
--ওর না আবিরের সাথে রিলেসন?
--গতকাল ব্রেক আপ হয়ে গেছে।
--আচ্ছা, এই কারনেই তোর হটাৎ গীটারের সখ জেগেছে। কারন অনু গীটার পছন্দ করে। তাইনা?
--অনিক কিছু বলে না।
--মেয়েটাকে তুই এই এক বছরেও ভুলতে পারস নাই?
--পারি না কি করব?
--সেই ২ বছর আগে তোকে সে ৩ মাস ঘুরিয়েছে। যখন তুই প্রপোজ করলি, তখন বলে কিনা তার রিলেসন আছে।
--হুম। আমি তো আর তাকে জ্বালাতন করিনি। রিলেসন ভাঙতে বলিনি। ভেঙ্গে গেছে।
-- না অনু ভাল মেয়ে। কিন্তু সে তোকে ৩ মাস কেন ঘোরালো। রুনিকে দিয়ে আগেই অনুকে জানিয়ে দেয়া হয়েছিল তুই তাকে পছন্দ করিস। তখন কেন রিলেসনের কথা বলল না।
-- দোস্ত এত কিছু জানিনা। ওকে আমি ভালবেসেছিলাম
--তোর সিদ্ধান্ত কি?
--আমি এখনও অনুকে ভালবাসি।
--আর কান্তা? যেই মেয়েটা তোকে ভালবাসে আর তুই সেইটা জানিস। তুই যেমন অনুর পেছনে পরে আছিস, কান্তাও তোর জন্যই অপেক্ষা করছে। আগেও বলেছি, এখনও বলছি তুই কান্তার কাছে যা। ওই মেয়েটা তোকে সুখে রাখবে।
অণু তো কয়েক দিন পরে আরেকজনের সাথে জড়াবে, আর তোকে বলবে Sorry. তখন?
--বাদ দে তো।
--আচ্ছা বাদ। তোর ফোনের কি হয়েছে? এই মোবাইল কেন?
-- ওটা বিক্রি করে দিয়েছি।
--মানে তুই ওটা বিক্রি করেই গিটার কিনেছিস?? তোর না এত শখের ছিল তুই কি পাগল?
--অনিক হাসে। ধুর বাদ দে।
২ দিন পরে নূরকে অনিক ফোন করে।
--হ্যালো অনিক।
==দোস্ত অনুর প্যাচ আপ হয়েছে। আবিরের সাথে। আমাকে আজ জানাল।
৫ বছর পরে...
--চল এই শীতে ঘুরে আসি।
--কান্তা হেসে দেয়। কোথায় যাবে?
--সেইন্ট মারটিন যাব। অফিস থেকে ছুটি নিব?
--তাহলে আমিও নেই। চল ঘুরে আসি।
--তিন দিনে হবে না?
--হবে।
অনিকের মোবাইল বেজে উঠলো। অনু ফোন দিয়েছে।
অনিক ধরে না। কান্তা বলল ধর। অনিক ধরে না।
যা চলে গেছে যাক। কান্তা আর তার মাঝে আর কোন কিছুকে আসতে দিবে না।
অনিক অবশেষে কান্তাকেই বিয়ে করেছে।
অনিক BCS দিয়ে এডমিন ক্যাডারে জয়েন করেছে।
কান্তাও একটা বেসরকারি ব্যাংকে জব করে।
তারা সুখে আছে।
আর অনু এর আবিরের সাথে ব্রেক আপ হয়েছে। সে এখন এক বিদেশি ছেলের বউ। ছেলে বিদেশে থাকে, অনু দেশেই আছে।
অনিকের সাথে যোগাযোগ করেছিল অনু, এবার আর অনিক তাকে প্রশ্রয় দেইনি।
আপনি যাকে পছন্দ করেন তার চেয়ে যে আপনাকে পছন্দ করে তাকে নিয়ে আপনি বেশি সুখী হবে। এই ধ্রুব সত্য টা আমাদের বুঝতে দেরী হয়, কোন কোন ক্ষেত্রে বুঝিনা।

লেখা: ০৫ ডিসেম্বর ২০১৬
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×