ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) ও প্রতিষ্ঠিত কোম্পানি রুরকির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক অভিনব প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভারতের ছাত্রসমাজ ফুঁসে উঠেছে। ছেলেরা ঠোঁটে লিপস্টিক ধারণ করে তা মেয়েদের ঠোঁটে এঁকে দেওয়ার এ প্রতিযোগিতাকে তারা 'অশ্লীলতা' আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিজেপি-নিয়ন্ত্রিত উত্তরখণ্ড রাজ্য সরকার ছাত্রদের প্রতিবাদের বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। খবর পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। 'থমসো ১০' নামে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানটি গতকাল অনুষ্ঠিত হয়। একজন ছেলে নিজের ঠোঁটে লিপস্টিক মেখে কতটা নিখুঁত ও আকর্ষণীয়ভাবে তা একটি মেয়ের ঠোঁটে এঁকে দিতে পারে, এটিই ছিল প্রতিযোগিতার মূল বিষয়। কিন্তু খ্যাতনামা প্রকৌশল বিদ্যাপীঠ আইআইটির উদ্যোগে এ 'অশ্লীল প্রতিযোগিতার' বিরুদ্ধে গতকাল ক্যাম্পাসে অবস্থান নেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি), হিন্দু জাগরণ মঞ্চ ও সমমনা ছাত্র সংগঠনগুলো। তারা এর প্রতিবাদে আয়োজকদের বিরুদ্ধে স্লোগান দেয় এবং আইআইটির ডিনের কুশপুত্তলিকা দাহ করে। এভিবিপির সাধারণ সম্পাদক রাজ সিং পুণ্ডির এ সময় বলেন, 'আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।' এ ঘটনার বিষয়ে যদি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় তাহলে ছাত্ররা সদর দরজা বন্ধ করে দেবে বলে তিনি হুমকি দেন। অবশ্য উত্তরখণ্ড সরকার এরই মধ্যে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এ দেশে আমরা কোনো অশ্লীলতাকে প্রশ্রয় দেব না। এ ঘটনা তদন্তে আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি।'
অজব দুনিয়া"ভারতে লিপস্টিক প্রতিযোগিতা নিয়ে বিক্ষোভ"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।