somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু ভাবি

৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন অসংখ্য লোক বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে কাজের খোঁজে আসছে । বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এই লোকগুলো আসছে এবং তাদের মধ্যে অনেকেই রিক্সা চালাচ্ছে । কখনও কখনও রিক্সায় চড়তে গিয়ে আমি যখন রিক্সা নিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা চালকদের দিকে তাকাই, তখন আমি অনেক নতুন মুখ দেখতে পাই। এদের মুখের অভিব্যক্তি দেখলেই বোঝা যায়, শহরে তারা নতুন। সেরকমই একজন তরুন রিক্সাচালকের সাথে সেদিন কথা হল। সে জানাল, সে এসেছে ভোলা, বরিশাল থেকে। ক্রমাগত নদী ভাঙনের ফলে তাদের অনেক চাষের জমি তলিয়ে গেছে, যে কারনে তাকে বাধ্য হয়ে গ্রাম থেকে চলে আসতে হয়েছে শহরে । এই দেশে ছোট বড় মিলিয়ে ৮০০ টি নদী রয়েছে যার মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় ২৪১৪০কিলোমিটার। দেশের বিভিন্ন নদীবিধৌতসমভূমি অঞ্চলে নদী ভাঙন সমস্যা বহু দিন ধরেই প্রকট। বিশেষ করে পদ্মা নদী ও তার শাখাসমূহ বরাবরে যেসব এলাকা রয়েছে, যেমন- দেশের পশ্চিম, দক্ষিনাংশের এলাকাসমূহ। এছাড়া, উত্তর, উত্তর পশ্চিম ও উত্তরমধ্য অঞ্চলের বিভিন্ন জেলাসমূহ ও (সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, জামালপুর ও টাঙ্গাঈল) ব্রহ্মপুত্র নদীর কারনে প্রবল ভাঙনের মুখে আছে। প্রত্যেক বছর পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর কারনে হাজার হাজার হেক্টর ফসলের জমি পানির নীচে তলিয়ে যায় আর হাজার হাজার লোক গৃহহারা হয়। তখন, এইসব মানুষকে জীবিকার সন্ধানে ছুটতে হয় শহর থেকে শহরে। অনেক রাস্তাঘাট ও রেলপথ ও বন্যার কারনে হারিয়ে যায়। এমনকি অনেকগুলি শহরকেও (যেমন- চাঁদপুর, রাজশাহী ও ফরিদপুর) এই ভয়াবহ বিপর্যয়ের হুমকী মোকাবেলা করতে হয়। এক পরিসংখ্যানে দেখা যায়, গত তিন দশকে পদ্মা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কারনে ১ লক্ষ ৮০ হাজার হেক্টর কৃষি জমি পানির নীচে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে, ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত যমুনার দুই পারের বাৎসরিক গড় ভাঙন ছিল ৩৩০০ হেক্টর জমি।
আমাদের দেশের কৃষিজীবি মানুষের সংখ্যা শতকরা ৭৫ জন। ক্রমাগত চাষযোগ্য জমি হ্রাসের ফলে তাদের অবস্থাটা সহজেই অনুমান করা যায়। আমরা কি বিকল্প জীবিকার সন্ধানে মরিয়া হয়ে উঠা এই বিপুল জনগোষ্ঠীর কথা চিন্তা করছি। এই জলবায়ু শরনার্থীদের বাঁচাতে হলে তাদেরকে নানারকম জীবন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন দিতে হবে যাতে করে তারা বিভিন্ন পেশায় যোগ দিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×