somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিউম্যান রাইট্স ওয়াচ এবং র‌্যাব

১৬ ই জুলাই, ২০১২ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে মানবাধিকারের বিপর্যয় সম্পর্কিত হিউম্যান রাইট্স ওয়াচের একটি প্রতিবেদন বাংলাদেশ সরকার অগ্রহনযোগ্য, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করলে ও সারা বিশ্বের মানুষ এই প্রতিবেদনটিকে উড়িয়ে দিবেনা। বোধকরি এই প্রতিবেদনের ফলে গোটাবিশ্বে বাংলাদেশের দুর্নাম আরো এক ডিগ্রী বাড়লো। হিউম্যান রাইট্স ওয়াচের এই প্রতিবেদনটিকে উদ্দেশ্যপ্রনোদিত ভাবার কোনোই কারন নেই। কেননা, নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি ত্রিশ বছরের ও বেশী সময় ধরে সারা বিশ্বের মানুষের ন্যায়-বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে। এমনকি এই সংস্থাটি আমেরিকায় সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়েও সোচ্চার ভুমিকা পালন করে যাচ্ছে।
সংশ্লিষ্ট প্রতিবেদনটিতে, ২০০৯ সালে ঘটা বিডিআর বিদ্রোহের পর শত শত সন্দেহভাজন আটক ব্যক্তিদের উপর নির্যাতনের বিবরন ও তাদের বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। একই সাথে সরকারের তৈরী করা বাহিনী “র‌্যাব” এসব নির্যাতনের সাথে যুক্ত বলে সংস্থাটি অভিযোগ করেছে ও র‌্যাব কে ভেঙ্গে দেয়ার জন্য ও সরকারকে পরামর্শ দিয়েছে। সরকার এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে, এবং অনেক আগে থেকেই র‌্যাবের ভুমিকা নিয়ে আত্মতুষ্টিতে ভুগছে।
বি ডি আর বিদ্রোহের বিচার নিয়ে এখানে বেশী কিছু বলছি না, কিন্তু সারাদেশে র‌্যাবের কর্মকান্ড কি আসলেই প্রশ্নবিদ্ধ নয়? প্রতিনিয়ত “ক্রসফায়ার” বা “এনকাউন্টারের” নামে কাউকে হত্যা করা কতটুকু সমীচীন, হোক সে কুখ্যাত সন্ত্রাসী।তাকে বিচারের প্রক্রিয়ায় না এনে খোদ আইনকে নিজের হাতে তুলে নিয়ে র‌্যাব এই পূণ্য অর্জন করে চলেছে। যার কারনে, স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের প্রশংসায় পঞ্চমুখ।প্রশ্ন হচ্ছে, তাহলে দেশে বিচার বিভাগের প্রয়োজনটা কোথায়? এই বিচারবহির্ভুত হত্যার বলি যে সাধারন মানুষ হবে না তারও বা কি গ্যারান্টি? আমরা ইতিমধ্যে এর নজির ও পেয়ে গেছি। র‌্যাবের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া নিরপরাধ ছাত্র লিমন এর জ্বলন্ত প্রমান। এই লিমনের বিরুদ্ধে সম্প্রতি ১৪ মাস আগে র‌্যাবের করা বানোয়াট মামলা কোর্টে দাখিল করা হয়েছে। নিশ্চয়ই র‌্যাবকে ঘিরে চলমান বিতর্কের প্রেক্ষিতে নিজেদের গা বাঁচাতে র‌্যাব এটা করেছে। একজন নিষ্পাপ মানুষও যদি র‌্যাবের এই তথাকথিত “ক্রসফায়ার” বা “এনকাউন্টারের” স্বীকার হয়, তাহলে বলতে হয় - হিউম্যান রাইট্স ওয়াচ -র‌্যাব ভেঙ্গে দেয়ার কথা বলে যে পরামর্শ দিয়েছে তা অত্যন্ত যুক্তিযুক্ত। হতে পারে, বাংলাদেশের মাটিতে এসে এভাবে সরাসরি বলাটা কুটনৈতিক শিষ্ঠাচার বহির্ভুত। তবে, মানবাধিকারের ভুলুন্ঠিত অবস্থা থেকে উত্তরনের জন্য এদেশের সরকারের টনক নড়াতে এ ধরনের বেরসিক হস্তক্ষেপের গোড়ায় পানি ঢালার জন্য আমরাই দায়ী। আমাদের সরকারের ন্যায়বিচার নিশ্চিতকরনের পথে ক্রমাগত ব্যর্থতাই হিউম্যান রাইট্স ওয়াচকে এ ধরনের পরামর্শ দিতে অনুপ্রাণিত করেছে। /:)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×