১১-১২-১৪ _________
নারী শাসিত এই সমাজে পুরুষ প্রতি পদে পদে যেভাবে শোষিত হচ্ছে,তা সে মুখ ফুটে বলতে পারে কি ? চক্ষুলজ্জার ভয়ে,সমাজের কটু কথার ভয়ে,সমাজের ছিঃ ছিঃর ভয়ে,মুখ বুজে সহ্য করতে হয় সব ! পুরুষ কত আশা-ভরসা নিয়ে সিএনজির পেছনের সীটে আরাম করে বসে আর ভাবে,আহ! আজকের যাত্রা কতই না আনন্দে কাটবে,আর তখনি আবির্ভাব ঘটে কতিপয় নারীর সঠিকভাবে বললে ৩ জন নারীদিগের ! তাদের আগমন ঘটতেই সিএঞ্জি চালক আওয়াজ দিয়ে উঠে—“ভাই,সামনে আহেন” !
পুরুষ না পারে সিএঞ্জি চালককে কিছু বলতে,না পারে চিৎকার চেঁচামেচি করতে,পাছে সমাজ বাকা চোখে তাকায় ! অতপর চালকের সীটের পাশে হাত দিয়ে ধরে ঝুলেঝুলে তার যাত্রা শুরু হয় !পেছনে নারীগণের হাহাহিহি রব ওঠে,আর সামনে পুরুষ ক্রমাগত তার হাত পাল্টায়,হাত অবশ হয়ে আসে কিন্তু কিছু বলতে পারে না,কে শুনবে তার আর্তনাদ !!
যাত্রাপথের মধ্যিখানে এক নারী নেমে গেলেও পুরুষ পেছনে বসতে পারে না,আসলে নারীরা তাকে বসতে দিতে চায় না। তার কি দোষ,কেন সে বসতে পারবে না ? সে হুডি পরে আছে, এটাই কি তার দোষ ! তার মাথায় উস্কখুস্ক চুল,মুখে দাড়ি, দেখতে বাউন্ডুলে,এটাই কি তার দোষ !!
পুরুষের আর্তনাদ শোনে না কেউ, সমাজ বলে—নারীরাই অগ্রাধিকার প্রাপ্য , ওদের সাথে তর্ক করো না। মেনে নাও,যুগযুগ ধরে এভাবেই চলছে ! আর এভাবেই পুরুষ প্রতিদিন, প্রতিসময় বৈষম্যের শিকার হয়। নারীরা সিএঞ্জির পেছনের সীটে বসে হাসির রব তোলে,আর পুরুষ বাসায় এসে হাতে গরম পানির ভাপ দেয় !!!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



