ক্লাস শুরু হয়,আমি ক্লাসে ঢুকি। ম্যাম রোল কল করে,ম্যাম পড়ানো শুরু করে,আমি ক্লাসে ঢুকি না !! শরীর ক্লাসে থাকে মন থাকে অন্য কোথাও !মন থাকে কুমিল্লার টাউন হলে,মন থাকে ভিক্টোরিয়ার ওই বড় বড় ঘাসমাঠে। ক্লাস শেষে ছুটি হয় ভার্সিটি,আমি হাঁটি,আমি ভিজি! অন্যদিন ঘামে ভেজা হয়, আজ ভিজছি বৃষ্টিতে। শার্ট ভেজা এখন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে, মনটাও ইদানিং ভেজা ভেজা থাকে ! ভেজা শার্টে অস্বস্তি কম,মন ভেজা থাকলে অস্বস্তি বেশি হয় ! অস্বস্তি কাটিয়ে উঠতে হবে,পুরনো নিয়ম গুলো আরেকবার রিভিশন দিয়ে দেখা উচিত। এইযেমন, রোল কলের সময় ‘ইয়েস ম্যাম’ না বলে ‘উপস্থিত’ বলা দরকার, বাংলায় কথা বললে কেমন একটা শান্তি শান্তি লাগে, ইংরেজিতে সেই শান্তি নাই। একদিন ‘ইয়েস ম্যামের’ জায়গায় ‘উপস্থিত’ বলতে হবে, নিয়ম ভাঙতে হবে,নিয়ম ভাঙ্গার মধ্যে একটা মজা আছে,ইদানীং মজার দুর্ভিক্ষ দেখা দিয়েছে,যেখানেই মজা পাওয়া যায় লুটেপুটে নেয়া উচিত,দেখি- একদিন ট্রাই করতে হবে ! রাতের নীরবতায় সোশিয়লজির পাতা উল্টাতে উল্টাতে অদ্ভুত চিন্তারা মাথায় কামড় দেয়,আমি খেয়াল দিই না, মনশান্তি খুঁজি, মনশান্তি খুজে পেতে হবে,আমিও বলতে চাই...
।
।
...... আমি, আজকাল ভাল আছি !
,
শান্তিনিকেতন
রাত ১২ টা বেজে ৩৫ মিনিট !
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




