আমি বাংলাদেশের বিধ্বংসী বোলিং দেখেছি,দেখেছি বাংলাদেশের উত্তুঙ্গ আত্মবিশ্বাসী ফিল্ডিং । আমি দেখেছি ভারতকে নিয়ে মুস্তাফিজ,নাসিরের ছেলেখেলা । আমি দেখেছি তামিমের এগিয়ে আসা মার,আমি দেখেছি কোহলির অভিনয় ! তামিমের সাহস দেখেছি, দেখেছি আবারো ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে চারের মার । ১৫ ওভার পরে এসে দেখেছি বাকি ম্যাচ,দেখেছি বাংলাদেশের জয়,হয়েছি উদযাপনের সঙ্গী ।
১৫ ওভার মিস দিয়ে আমি দেখেছি শূন্য মসজিদ। দেখেছি দোতালার রুমে মহিলাদের পূর্ণকাতার,তিনতলায় ছেলেদের অর্ধেক খালি কাতার ! আমি শুনেছি তারুণ্যের চিৎকার,মসজিদে যখন পড়া হচ্ছিল খতমে তারাবীহ !
।
।
...... আমি দেখেছি সিরিজ জয়,অপেক্ষা এখন বাংলাওয়াশের ।
,
শান্তিনিকেতন
রাত ১২ টা বেজে ২১ মিনিট !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



