somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেইলি স্টার স্মার্ট পত্রিকা, আমার মনের প্রশ্ন বুঝেছে। অন্য পত্রিকা তা পারেনি।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম সংবাদটি পড়লাম ১৩ নভেম্বর, প্রথম আলোতে - অটোমেটেডে ক্লিয়ারিং হাউজের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন। সংবাদটি আমার জন্য ছিল অত্যন্ত আগ্রহদ্দীপক। অন্য ব্যাংকের একটা চেকের টাকা জমা হতে লাগে কম করে হলেও তিন দিন যদি সেটা ঢাকার হয়। বাইরের শহরের হলে ৮ থেকে ১০ দিনের বিষয়। পুরো পদ্ধতিটাই নিড়েট ম্যানুয়াল। নিয়মটা হোল - কেউ যদি আমাকে একটা চেক দেয় আমি তা জমা দেব আমার ব্যাংক এ। আমার ব্যাংক সেদিনের জমা হওয়া সব চেক হাতে করে নিয়ে যাবে কেন্ন্দ্রীয় ব্যাংক এ ও যে ব্যংক এর চেক সেখানে। সেখান থেকে পাশ হয়ে চেক আসবে আবার আমার ব্যাংক এ। মাঝখানে দুটো দিন বাদ দিয়ে যখন আমার একাউন্টে টাকাটা জমা হবে তখন সেটা তৃতীয় দিন। দুনিয়ায় যেখানে অনেক কিছুই স্বয়ংক্রীয় সেখানে অর্থ লেনদেনের মতন গুরুত্বপূর্ণ বিষয়টা এতটা ম্যানুয়াল থাকবে তা মোটেই মানতে পারছিলাম না।

আমি পেশায় ব্যাবসায়ী নই, তবুও ট্রনজেকশানের এই শ্লথতা কি মেনে নেয়া যায়? সবাই জানি টাকার সাথে সবচেয়ে বেশী যার সম্পর্ক সে হোল সময়।

প্রথম আলোর রিপোর্টটা ছিল অত্যন্ত গতানুগতিক। কে উদ্বোধন করলো, কে কে উপস্থিত ছিল, দেশের কি লাভ হবে জাতীয় কিছু ভাসা ভাসা কথা। প্রেস রিলিজ জাতীয় রিপোর্টিং। ভাবলাম প্রথম আলো যেহেতু পুরাটা সংবাদপত্র না তখন স্পেশালাইজড কোন পত্রিকা দেখি। যেহেতু আমার আগ্রহের সংবাদটা অর্থ কড়ি জাতীয় সেহেতু ফাইনেন্সিয়াল এক্সপ্রেস কিনলাম।

অবাক কান্ড - ফাইনেন্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টটা প্রথম আলোর মতনই, শুধু ইংরেজী অনুবাদ মাত্র। অথচ সংবাদটি তারা ছেপেছে শেষের পাতায় এবং রিপোর্টারের নাম দিয়ে।

পাঠক হিসাবে সংবাদের ক্ষুধা তখন আমার মাঝে প্রকট রূপ ধারন করেছে।
আর এই বিষয়টা নিয়ে আমার মাঝে ততক্ষনে অনেক প্রশ্নও তৈরী হয়ে গেছে।

- নতুন পদ্ধতি সময় কম নিবে ঠিক কিন্তু কত সময় নিবে?
- কম্পিউটারে কাজ হবে বুঝলাম কিন্তু হাতে সাইন করা চেক কম্পিউটার কিভাবে চিনবে?
- পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করবে?
- বর্তমানে কতগুলো চেক ক্লিয়ারিং হাউজে যায়? তার মূল্যমান কত?
- পুরো বাংলাদেশকে এর আওতায় আনতে কত সময় লাগবে?
- এই বিশাল কাজটি করতে কত টাকা খরচ হচ্ছে?

ফাইনেন্সিয়াল এক্সপ্রেসে আমার প্রশ্নের উত্তরের কোন নিশানা না পেয়ে স্টল থেকে ডেইলি স্টার কিনে অনলাম।

তারা খুব স্মার্ট। সব উত্তর লেখা তাদের রিপোর্টে। মনে হোল যেন তারা আমার মাইন্ড রিড করতে পেরেছে।

বুঝলাম ইংরেজী কাগজ হয়েও কেন ডেইলি স্টারের সার্কুলেশান ৪০,০০০ যেখানে ফাইনেন্সিয়াল টাইমসের ১৬,০০০ মাত্র।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×