somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিওআইপি উন্মুক্তকরণের বিপক্ষে কে?

১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ কম্পিউটার সমিতির মেলায় গিয়েছিলাম। মেলায় দোকানপাট দেখার আগ্রহ আমার খুব একটা ছিল না। কানেক্টিভিটির উপর সেমিনার হচ্ছিল, সেখানে গেলাম।
সাধারনত: আমি সেমিনারে খুব একটা আগ্রহ পাই না। এক বন্ধু জাপটে ধরেছিল বলে এই সেমিনারে যাওয়া।
একটু দেরী হয়ে গিয়েছিলো তাই মূল প্রেজেন্টেশানের শুরুটা মিস হয়ে গেল। শেষ অংশে গিয়ে বসলাম, যতটুকু ধরতে পারলাম সেটাও বেশ ভাল লাগলো। প্রেজেন্টাশনে মুনির হাসান (মনে হয় ওনার পোস্ট ব্লগে দেখেছি) ইন্টারনেট কানেক্টিভিটির উপর সরকারের কাজ কর্মের সমালোচনা ও পরামর্শ দিচ্ছিলেন।
ভিওআইপি সবার জন্য মুক্ত করে দিতে বললেন। ভিওআইপি নিয়ে বিটিআরসির বাড়াবড়ির খুব সমালোচনা করে বললেন টেলিযোগাযোগে রেগুলেশানের কাজের চাইতে পুলিশী কাজটাই বিটিআরসির মূখ্য কাজ হয়ে গেছে।
অথচ এটা তার হবার কথা নয়, বৈধতা আর অবৈধতার মাঝে তালগোল পাকিয়ে ফেলার জন্যই তারা আসল কাজের চেয়ে পুলিশী কাজে ব্যাস্ত হয়ে পড়ছে।
সাবমেরিন ক্যাবলের সম্পূর্ণ ব্যাবহার এখনো হয়না, কিভাবে তা করা যায়, ইন্টারনেটের ব্যাহার আরোও বাড়ানোর জন্য বাংলা ভাষার কন্টেন্ট বেশী করা দরকার তাও বললেন। সব মিলিয়ে বক্তৃতাটা আকর্ষণীয় মনে হয়েছে শুধু আমার কাছেই না, ওখানে যারা ছিলেন সবার কাছেই।

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন সেমিনারের প্রধান অতিথি।
সচিব সাহেব অবলীলায় মুনির হাসানের দাবী ও যুক্তি গুলোকে গ্রহণ করার মতন বলে স্বিকৃতী দিলেন। আমি মনে করি না এর মাঝে সচিব সাহেবের কোন ভণিতা ছিল। বলা যায় সরল স্বিকারক্তি। বললেন সরকারের প্রশাসনে থেকে অনেক ন্যায্য কাজকে হাসিল করা তার প্রশাসনিক কাঠামোর জন্যই সম্ভব হয়ে উঠে না। এটাকে একটা অপ্রিয় বাস্তবতা হিসেবে মেনে নিয়ে পরবর্তী কর্মকৌশল স্থির করা দরকার বলে পরামর্শ দিলেন। সচিব সাহেব উদাহরন দিয়ে জানালেন ওনি মনে করেন ভিওআইপি উন্মুক্ত থাকা উচিৎ। লাইসেন্স ফি থেকে আয়ের সাথে পরবর্তীর কমিশন যোগ করে সরকার যা আয় করে তা থেকে উন্মুক্তির কারণে সেই ব্যাবসায় জনগনের অংশ গ্রহনের কারণে সৃষ্ঠ নতুন ইকনমি দেশের জন্য অনেক বেশী লাভজনক। তিনি জানালেন ভিওআইপি নিয়ে তার এই মতামত তিনি শুধু এই সভাতেই ব্যাক্ত করছেন তা না, তার মন্ত্রীকেও তিনি সব সময় এটা জানিয়ে আসছেন।

আমার কাছে তথ্যটা চমকপ্রদ মনে হয়েছে। আমার ধারণা মন্ত্রী সাহেবের মতামতটাও ভিওআইপি উন্মুক্তকরণের পক্ষে থাকবে।

আমার কাছে নতুন প্রশ্ন – ভিওআইপির অধিকারটা তাহলে আটকে রাখছে কে?
তাকে কিভাবে চিহ্নিত করবো আর মুক্তইবা করবো কিভাবে?

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×