somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা কইবো নিজের ভাষায় - উচ্চারণ হবে প্রমিত (প্রতিদিন পনেরটি শব্দ শুদ্ধস্বরে)

১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক
------


- পিনাকড্রিম (প্রিন্স এ ওয়াকী )


আমরা বাঙালি
আমরা বাংলায় কথা বলি
আমরা বাংলায় স্বপ্ন আঁকি
আমরা বাংলায় করি ভাব বিনিময়...


প্রতিদিনই আমরা কথা বলি।
নিজের সাথে- স্বগতোক্তি।
প্রিয়ার সাথে।
পরিবারের সদস্যদের সাথে।
বন্ধু-বান্ধবদের সাথে।
পাড়া- মহল্লায় অফিস আদালতে।
এবং নৈমিত্তিক আরও নানাবিধ জায়গায়।

লিখিত রূপ নিয়ে বানান প্রমাদের ব্যাপার থাকে এবং কিছু প্রচলিত ভুলভাল প্রায়শই দেখা যায়।
এ নিয়ে নানা রকম কথা হয়ে থাকে।হাস্যরসেরও উদ্রেক হয়।
তবে আজকের প্রেক্ষাপটে শব্দের বানান নিয়ে কোনও আলোচনা করবো না।
প্রতিদিন নিয়মিতভাবে কিছু কিছু শব্দের উচ্চারণ কীভাবে হয়ে থাকে সে নিয়ে জানার চেষ্টা করে যাবো।

বিষয়টি বেশ উপভোগ্য হবে।

বেশ জটিলতায় যাবো না।

প্রাথমিক কিছু বিষয়ের অবতারণা করে আমরা শুধু শব্দের উচ্চারণ কীভাবে হবে সেটাই করে যাবো।
সবাই জানি,বাংলা ভাষাভাষী বর্ণমালাকে দুটো শ্রেণিতে ভাগ কর হয়েছেঃ-
* স্বরবর্ণ শ্রেণি
* ব্যঞ্জনবর্ণ শ্রেণি
এজন্য উচ্চারণ সূত্রকেও দুটো শ্রেণিতে ভাগ করা হয়েছেঃ
- স্বরবর্ণের উচ্চারণ সূত্র
- ব্যঞ্জনবর্ণের উচ্চারণ সূত্র
উপরোক্ত উচ্চারণ সূত্রের মধ্যেও শ্রেণিবিভাগ রয়েছে।

আগেই বলেছি আমরা শুধু শব্দের উচ্চারণ নিয়েই এখানে আলাপচারিতা করবো।বিরক্তিকর কিছুতেই প্রবেশ করার বিন্দুমাত্র ইচ্ছা নাই।
তবে আর একটা বিষয় না জানালেই নয়,সেটা হচ্ছে লিখিত রূপ আর উচ্চারিত রূপ বেশ আলাদা। লিখছি এক কিন্তু দেখা যাচ্ছে উচ্চারণ অন্য রকম। অবশ্য এজন্যই নানান সূত্র বিভাজন।

প্রতিদিন ১৫ টি শব্দ।

লিখিত রূপ এবং উচ্চারিত রূপ।

তো শুরু হয়ে যাকঃ

দিন- ০১
০১)
লিখিতঃ দই
উচ্চারিতঃ দোই
০২)
লিখিতঃ রক্ষিত
উচ্চারিতঃ রো ক্ খি তো
০৩)
লিখিতঃ বই
উচ্চারিতঃ বোই
০৪)
লিখিতঃ অলি
উচ্চারিতঃ ওলি
০৫)
লিখিতঃ ভগ্নি
উচ্চারিতঃ ভো গ্ নি
০৬)
লিখিতঃ রই রই
উচ্চারিতঃ রোই রোই
০৭)
লিখিতঃ অধিক
উচ্চারিতঃ ওধিক
০৮)
লিখিতঃ খচিত
উচ্চারিতঃ খোচিতো
০৯)
লিখিতঃ ঘনিষ্ঠ
উচ্চারিতঃ ঘো নি শ্ ঠো
১০)
লিখিতঃ বলিষ্ঠ
উচ্চারিতঃ ব লি শ্ ঠো
১১)
লিখিতঃ অভিমান
উচ্চারিতঃ ও ভি মা ন্
১২)
লিখিতঃ অতিরিক্ত
উচ্চারিতঃ ও তি রি ক্ তো
১৩)
লিখিতঃ ঘড়ি
উচ্চারিতঃ ঘোড়ি
১৪)
লিখিতঃ হরিণ
উচ্চারিতঃ হো রি ন্
১৫)
লিখিতঃ পঁচিশ
উচ্চারিতঃ পোঁ চি শ্


সুপ্রিয় পাঠকবৃন্দ আশা করা যায় আপনারা উপকৃত হবেন।এভাবেই আমরা প্রতিদিন ১৫টি করে শব্দের প্রমিত উচ্চারণ জেনে নেবার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে প্রমিত শুদ্ধ উচ্চারণে আমাদের ভাব প্রকাশের চেষ্টা করে যাবো। এতে করে নিজস্ব আত্মবিশ্বাস যেমন বেড়ে যাবে,যখন নিজেই সচেতনভাবে বুঝতে পারবো আমার প্রতিটি শব্দ নিয়ম মাফিক প্রমিত উচ্চারণে উচ্চারিত, তখন একজন শ্রোতাও বেশ মনযোগী হয়ে ওঠেন।
অপেক্ষা ২য় দিনের জন্য।
১৯০২
২৮ সেপ্টেম্বর ২০২২।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×