somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভগবানের সহিত কথোপকথন ৫

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভগবানের সহিত কথোপকথন ৪


-আচ্ছা, তোদের মুসা, আওয়ামী লীগ ছাড়িয়া কেন শেখ মুজিবের পিছে লাগিল? ভগবান আমার দিকে তাকাইয়া গম্ভীর দৃষ্টিতে প্রশ্ন করিলেন।
-প্রভু, আপনার তো কিছুই অজানা নয়, আমাকে কেন শুধু শুধু প্রশ্ন করিয়া বিব্রত করিতেছেন? আমি বলিলাম।
-তোর বুদ্ধির পরীক্ষা লইতেছি।
-প্রভু, এই আমলে তো টি ভি স্টেশন হইল না, পরের আমলে যেন টি ভি স্টেশনটি নির্বিবাদে হয় তাই উনি উনার আমলনামা ভারি করিতেছেন।
-বাহ বাহ তোর বুদ্ধি খুলিতেছে।
-প্রভু, আমি ক্ষুদ্র মানুষ, তবুও বলি উনি আরো কিছু করিলে উনার আখেরে লাভ হইত। টি ভি স্টেশন কনফার্ম হইত।
-যেমন?
-এই ধরুন, গনতন্ত্রকে ধোলাই দিয়া কিছু বলিলে উত্তরপাড়া খুশি হইত। বলা যায়না কখন উনাদের মসনদে চাপিয়া বসিতে ইচ্ছা হয়।
-বাহ বাহ।
-মুক্তিযুদ্ধকে উনি "গণ্ডগোল" বলিলে এবং “প্রকৃত যুদ্ধাপরাধীর” বিচার চাহিলে আপনার প্রিয় দল খুশী হইত। উনাদের সাথে নাকি আপনার ডাইরেক্ট লাইন আছে। তা হইলে, অই পাড়ে না হইলেও হেই পাড়ে আপনার অছিলায় উনি একমাত্র টি ভি স্টেশন পাইতেন। স্বর্গলোকে এখনো আপনি টি ভি স্টেশন কাউকে দেন নাই। টাকার জন্য চিন্তা নাই, উনার পিছনে ল্যাব এইডের মালিক স্বয়ং টাকার বস্তা লইয়া দাঁড়াইয়া আছেন বলিয়া উনি ঘোষণা দিয়াছেন।
- বাহ বাহ, উত্তম। তুই তো আমাকে চমৎকৃত করিলি। একটি বর প্রার্থনা কর। আমি প্রীত বৎস।
-প্রভু, ভয়ে না নির্ভয়ে বলিব?
-নির্ভয়ে বল।
-প্রভু মর্ত্যধামে আপনাকে সভাপতি আর নিজে সাধারণ সম্পাদক হইয়া একটি রাজনৈতিক দল খুলিব। আপনি অনুমতি দিন।

ভগবান গর্জন করিয়া উঠিলেন, বিশ্ব চরাচর দলিত মথিত করিয়া মহা বিস্ফোরণ ঘটিল, চারিদিকে দুরন্ত ঘূর্ণাবর্ত মত্ত হা হা রবে সমুদ্র গর্জনকে ম্লান করিয়া দিল। বিপুল তরঙ্গ আমাকে গ্রাস করিবার পূর্বেই দেখিলাম আমার নিদ্রা ভঙ্গ হইয়াছে।

ভগবানের সহিত কথোপকথন ৬
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×