somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমার কলম"

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের লেখার নাম দিতে চাচ্ছিলাম :- "আমার কলম" !! এই কলমের একটা মহত্ব আছে । জীবন আমাদের প্রতিনিয়ত শেখায় , অনেক কিছু শেখায় , আর তাই সবগুলো স্মৃতি সবার অগোচরে মূল্যহীন করে নিজের সাথে কবরে নিয়ে যাবার কোনো লক্ষ্য নেই ।

কিশোরকালীন নতুনকে জানার একটা উদ্দীপনা থাকে :- তবে সেটা নির্ভর করে, সেই কিশোরের বেড়ে ওঠা পরিবেশের উপরে । যারা খেলাধুলা পছন্দ করে তাদের প্রাকৃতিক এডভেঞ্চার এর উপরে, যারা Latest টেকনোলজি নিয়ে মেতে থাকে তাদের উন্নত প্রযুক্তির উপরে আর যারা একাকী থাকে তাদের অতিপ্রাকৃত ধারণার উপরে অনেকবেশী আগ্রহ জন্মায়, অনেকটা যুগের সাথে নিজেকে এগিয়ে রাখার জন্য কিংবা নিজের কৈশোরিক চেতনাকে চরিতার্থ করতে ।

আমার অবস্থান ছিল :- একাকী কিশোরদের দলে, সাথে ছিল এক সঙ্গী । হয়তো খেলাধুলা কিংবা Latest প্রযুক্তির উপরে কোনো ধরনের আগ্রহ না থাকায় অতিপ্রাকৃত জিনিসের উপরে আগ্রহটা বদ্ধমূল হয় দুজনেরই। বন্ধুকে নিয়ে লক্ষ্য ছিল :- অতিপ্রাকৃত জিনিস ধরা কিংবা তাদের সাথে কথা বলা ।

অতিপ্রাকৃত জিনিস 'ধরাতে' সফল না হলেও, "কথা বলাতে" সফল হয়েছিলাম আমরা দুইজন। ২০০৭ সালের জানুয়ারী মাসের কোনো এক সন্ধ্যে বেলায় আগত HSC এর টেস্ট পরীক্ষার জন্য কিছু কলম উপহার পেয়েছিলাম (পেয়েছিলাম তার কাছ থেকে কোনো এক জায়গায়), এক্কেবারে দুয়াপড়া কলম !!! আর সাথে একটা "ভালো পরীক্ষা দিও" কথার শুভেচ্ছাবাণী । আফসোস, কলমগুলো পরীক্ষার পরে আর পায়নি !!! সেই সময়টার প্রতি "বৃহস্পতি ও সোমবার" আমাদের জন্য দুইটা বিশেষ দিন ছিল ।

কিছুদিন আগে, কাজ শেষ করে মধ্যরাতে বাড়ি ফেরার পথে সাথের এক ভাইকে জিজ্ঞেস করলাম "আপনাকে যদি বলি :- আপনি-আমি ছাড়া এই অন্ধকার রাতে আমাদের পাস দিয়ে একদল জিনিস হেটে যাচ্ছে, আপনি কি এটা বিশ্বাস করবেন ??" ভদ্রলোকটির অতি আগ্রহী জবাব "ভাই , এগুলোতো কোরান হাদিস দিয়ে প্রমানিত। আমাদের কেও কেও দেখে আর বেশিরভাগ দেখেনা !!!" ।

বর্তমান সময়ে আমাদের কাছে বিশ্বের ৭১৯ কোটির (১৭ নভেম্বর ২০১৩) বিশাল এক জনসংখ্যা বিশাল এক সমস্যা হিসাবে চিন্হিত হচ্ছে, অথচ ইয়াজুজ-মাজুজ এর মত বিশাল এক জনভান্ডার (যারা লোকচক্ষুর আড়ালে) আর অতি প্রাকৃত বিশাল এক মাখলুক এর সংখ্যা আমাদের ধরাছোওয়ার বাইরে । স্রষ্ঠা আছেন যিনি, তিনি ঠিকই আদমশুমারির আপডেট গুলো সবকিছুর সুসম বন্ঠনের জন্য রাখেন ।

পৃথিবীকে "ভার সহ্য করতে না পারার মত" তৈরী করা হয়নি, এটা একই চাদরে মোড়া অনেকগুলো ছারপোকার সমাধিস্থল !!
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×