সময়টা তৈরি হয় মাথার ঠিক প্রান্তে
যেখানে স্বপ্নরা মৈথুন প্রাক্ষণ অনুভব করে।
যৌবনবতী রোদ সান-গ্লাসে ঠোকর খেয়ে
মাঝ-আকাশে জ্যামিতিক হারে বাড়তে থাকা
কাক-চিলের ডানায় যুগপৎ ঝলসায়।
জয়ীতার চকিত দৃষ্টি উপেক্ষা করে
অবলীলায় স্বপ্নবাজ ভালবাসা গন্ধ ছড়ায়।
সন্ধার কাতর মদন-রজ্জু নিমিষেই আঁকড়ে ধরে
সময়ের সবটুকু স্পর্শ।
ফিরে যায় জয়ীতা।
কানাগলির লুকোনো গর্তগুলো
লজ্জায় আরো কালো হয়,
তবু সাহস হারায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


