চপ্পল থেকে চটচটে গন্ধটা চট করে নাকের ডগা ছুঁয়ে
পাশের ভীড় ছিঁড়ে বেরুনো জয়ীতার নিঃশ্বাসের স্পর্শ ছাড়িয়ে
শকুন্তলার তপোবন বিলাসে মদির।
আরেকবার যুবকের অক্লান্ত স্বপ্ন নিয়ন-আলোয় ঝলসায়।
একতারার গভীর থেকে নিষিদ্ধ দৃশ্য বেয়ে উঠে
জনারণ্যে অদৃশ্য হয়।
ক্লান্ত পায়ে যুবকের স্বপ্ন সিঁড়ি ভাঁঙে।
জানলায় জোছ্নারা ফের ঠোকর খায়,
ছিঁড়ে পড়ে কানাগলির গর্তে জমে থাকা পুরোনো জলে।
‘গহীণের শব্দ’ নিউরণে কাব্য আঁকে,
পড়ে থাকে শরীর ভরা নদীর বাঁকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


