বি এন পি এর হরতালের আগের দিন মগবাজার এবং নিউমার্কেটের কাছে ২ টি গাড়ি কে বা কারা পুড়িয়ে দিয়েছে এবং আজ একজন মারাও গিয়েছে। ব্যাপারটা অবশ্যই অনেক দুঃখজনক। কিন্তু সেই ঘটনার পর থেকেই বিভিন্ন মিডিয়া এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে হরতাল সমর্থকদের দেয়া আগুন... অথচ কারা আগুন দিয়েছে তাদের কাউকেই পুলিশ ধরতে পারেনি। ভাবখানা এমন যে এই দেশে হরতালের আগের দিন শুধু বিরোধী দলই আগুন লাগায়। 'স্যাবোটাজ' নামে কোন শব্দ মনে হয় নাই এই দেশে!!! আশ্চর্যজনক ভাবে এই ব্যাপারে বিরোধীদলকে কোন প্রমান ছাড়াই এক তরফা ভাবে দোষারোপ দেয়া হচ্ছে। বি এন পি থেকেও আজকে খালেদা জিয়ার বিবৃতি ছাড়া হুরতালের পরপরই কেন এটার কঠোরভাবে প্রতিবাদ করা হলো না না মিডিয়া তে আসল না বুঝতে পারলাম না। রাজনৈতিক কৃষ্টিতে একটি নতুন ধারা সংযোজন করে এই হরতালের জন্যে ৪০ দিন ধরে প্রচার চালানো হয়েছে, গন-সংযোগ চালানো হয়েছে সেখানে কোনভাবেই গাড়ী পুড়িয়ে হরতাল সফল করার চিন্তা তাদের আসতে পারেনা। এটার প্রমান মিলে বিরোধী দলকে মাঠে নামতে পুরো বাধা দেবার পরও সতস্ফুর্ত হরতাল পালন। এবং এটা ভবিতব্য ছিল যে সাড়ে তিন বছর পর একটা হরতাল মানুষ খারাপ ভাবে নিবেনা যদি না তা আওয়ামী লীগের মত নিয়মিত বিরতিতে না দেয়া হয়। বি এন পি এর সে ইচ্ছে নেইও বলে আমার বিশ্বাস। কিন্তু অযাচিত ভাবে এই আগুন পোড়ানো আমার কাছে পুরোটাই স্যাবোটাজ মনে হয়েছে এবং এটা করা হয়েছে নানক/ মির্জা আজমদের সাথে ব্যালেন্স করার জন্যে। সত্যে বা মিথ্যা যাই হোক যেহেতু শেরাটনের সামনে চলন্ত গাড়িতে গান পাউডার দিয়ে আগুন দেয়ার ঘটনায় তাদের জড়িত থাকার ব্যাপার আওয়ামী লীগের শীর্ষ নেতার স্বীকারোক্তিতে বের হয়েছে তাই এখন একটা স্যাবোটাজ করে মার্কেট তো ব্যালেন্স করতেই হবে। আর এই জন্যেই কারা আগুন দিয়েছে সেই ব্যাপারে কোন তথ্য প্রমান নেই অথচ বলে বেড়ানো হচ্ছে হরতাল সমর্থকদের দেয়া আগুন... অথচ প্রত্যক্ষদর্শীদের মতে কয়েকজন এসে আগুন লাগিয়েই পালিয়ে গেছে এবং ওখানে কোন হরতাল পালন করার কর্মসূচিও ছিলো না... কেন এই মিথ্যাচার????
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।