দেশে আয়োজিত প্রথম সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে জয় দিয়েই যাত্রা শুরু করলো স্বাগতিক বাংলাদেশ দল। অবশেষে ২-০ গোলে বাংলাদেশ মহিলা দলের যাত্রা শুরু হলো সাফ ফুটবলে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের কাছে পরিচিত নাম শ্রীলঙ্কা।ফুট বল ইনফরমেশন । এর আগে গত ১১তম এসএ গেমসে লঙ্কানদের বিপক্ষে ঢাকায় ২-০ গোলের জয় পেয়েছিল স্বাগতিকরা। পুরনো প্রতিপক্ষ হওয়ায় চলতি সাফ মহিলা ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে ছিল গোলাম রববানী ছোটনের শিষ্যরা। হয়তোবা জয়ের ব্যাপারে আত্ববিশ্বাসটা তুঙ্গে ছিল তাদের। দেখাও গেলো তাই। গতকাল কক্সবাজার জেলা স্টেডিয়ামে লঙ্কানদের বিরুদ্ধে পুরনো ব্যবধানের সেই জয় পেলো তৃষ্ণা চাকমার দল। ২-০ গোলের সেই পুরনো জয় পেলো নতুন এক বাংলাদেশ! নতুন বাংলাদেশ বললে অনেকেরই অবাক হওয়ার কথা। কিন্তু আসলেই নতুন এক লাল সবুজবাহিনী যেনো গতকাল লড়াই করলো মাঠে। তাদের নির্ভুল পাশিং, লং শট, প্রতিপক্ষকে চেপে ধরার প্রবণতা, নববই মিনিট খেটে খেলা, সবকিছুতেই যেনো নতুনত্ব এসেছে বাংলাদেশ শিবিরে। এর আগে এমন বাংলাদেশ দল কেউ দেখেছে কিনা সেটা বলতে পারবে না। জয়ের ব্যবধান না বাড়াতে পারলেও নিজেদের পায়ের জাদুতে এদিন স্টেডিয়াম ভর্তি দর্শকদের মাতিয়ে রেখেছেন সাবিনা-তৃষ্ণা-মাইনুরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের দখলে রেখেছেন বলের নিয়ন্ত্রণ। কারো চোখে মুখে দেখা যায়নি ক্লান্তির ছাপ। সবার যেনো সতেজ মানসিকা। রেফারির শেষ বাঁশী বাজার সঙ্গে সঙ্গেই দলের ফুটবলাররা জাতীয় পতাকা হাতে নিয়ে শুরু করলেন উল্লাস। আর ভিআইপি গ্যালারীতে বসে থাকা বাফুফের শীর্ষ কর্মকর্তারা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করতে লাগলেন। গোলদাতা সুইনু প্রু মারমা এবং সাবিনাকে ঘিরে শুরু হলো উৎসব। দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানাতে লাগলেন বিজয়ের মাসে দেশকে একটি জয় উপহার দেয়া জাতীয় দলকে।
দেশে আয়োজিত প্রথম সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে জয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।