মাকড়োসার জাল, তেলাপোকার নোংরা ডানা
আর পরিত্যাক্ত দোকানগুলো যেন এপিটাফ আমার
অন্যপাশে নতুন সাজ আর সম্ভারের উজ্জলতায়
কেটে যাচ্ছে লোডশেডিং এর যত অন্ধকার
যার সাথে তুলনা চলে খুব সহজেই তোমার।
পলাশী মোড়ের দোকান গুলোর বির্বনতা যেন
তোমার আমার সেতু চিত্রের এক প্রতীকি প্রকাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



